বেনাপোলে বিএনপি নেতা হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বিএনপি নেতা হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: রাজনীতি ডটকম

যশোরের বেনাপোল পোর্ট থানার ডুবপাড়ায় বোমা হামলা চালিয়ে বিএনপি নেতাকে হত্যার মামলায় আহসান কবির ওরফে সোহেল রানা (৩১) ও রিপন হোসেন (৩০) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ জুন) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তারা দুজনই এ মামলায় এজাহারভুক্ত আসামি।

আটক আহসান কবির ওরফে সোহেল রানা যশোর কোতোয়ালি থানার ছোট মেঘলা (চাঁচড়া) গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও রিপন হোসেন ওরফে বাতু বেনাপোল পোর্ট থানার ডুবপাড়া গ্রামের মমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার ঈদের রাতে ডুবপাড়া গ্রামে বোমা হামলা চালিয়ে ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হাইকে হত্যা করা হলে থানায় মামলা হয়। হত্যাকারীদের আটককের জন্য পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আহসান কবিরকে যশোর কোতোয়ালি ও রিপন হোসেনকে বেনাপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হবে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে