বাবাকে না জানিয়ে মেয়েকে বিয়ে দিলেন মামারা, সংঘর্ষে আহত ৭

নড়াইল প্রতিনিধি
লোহাগড়া থানা। ফাইল ছবি

বাবাকে না জানিয়েই মেয়েকে বিয়ে দিয়েছিলেন মামারা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৪ জুন) রাত ১০টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন— মেয়ের বাবা শরিফুল জমাদ্দার, মনির (৪০), তানভীর, শিমুল শিকদার, রুমি শেখ, সুমি (৩৮) ও জিয়াবুল (৩০)। তারা সবই চাচই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে শরিফুল জমাদ্দার, জিয়াবুল ও শিমুলকে খুলনা মেডিকেলে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় আড়াই বছর আগে চাচই গ্রামের শরিফুল জমাদ্দার তার ছোট মেয়ে ইতির বিয়ে দেন। এর মধ্যে পারিবারিক কলহের জেরে ২৭ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটান শরিফুল। তখন সামাজিকভাবে মীমাংসায় সিদ্ধান্ত হয়, বিচ্ছেদের পর বড় মেয়ে মামাদের কাছে ও ছোট মেয়ে ইতি বাবার কাছে থাকবে। তবে বড় মেয়ে বাবার বাড়ি ও ছোট মেয়ে মামাদের বাড়িতে যাতায়াত অব্যাহত রাখবে।

পরিবারের সদস্যরা জানান, বাবার বিচ্ছেদের মাস ছয়েক পর সড়ক দুর্ঘটনায় ছোট মেয়ে ইতির স্বামী প্রাণ হারান। কিছুদিন পর ইতি মামা বাড়িতে বেড়াতে যান। ইতির মামা মামুন মোল্যা, বিপুল মোল্যা ও ইতির চাচা প্রদীপ জমাদ্দার উপস্থিত থেকে তার বাবাকে না জানিয়েই গত সপ্তাহে ইতিকে বিয়ে দেন।

এ ঘটনায় ইতির বাবা শরিফুল ক্ষুব্ধ হন। শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় এ নিয়ে জমাদ্দার বংশ ও মোল্যা বংশের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এলাকার পরিবেশ শান্ত। সেনা ও পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে