বেনাপোল (যশোর) প্রতিনিধি

এক তরুণীকে উত্ত্যক্ত করার ঘটনায় যশোরের ঝিকরগাছার গদখালীর টাওরা এলাকা থেকে পাঁচ তরুণকে আটক করেছেন সেনাসদস্যরা। পরে তাদের ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়ালও উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের রকিবুল তার বান্ধবীকে নিয়ে গদখালীতে বেড়াতে যান। এ সময় টাওরা গ্রামের মোড়ে পাঁচ তরুণ রকিবুল ও তার বান্ধবীকে উত্ত্যক্ত করে। সে সময় একজন পথচারী সেনাসদস্যদের সাহায্য চাইলে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে।
আটক পাঁচজন হলেন— গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামের নাঈম হোসেন (২১), মেহেদী মোড়ল (২০), শাওন হোসেন (২৫) ও মেহেদী হাসান আশিক (২২) এবং বোধখানা গ্রামের ওয়ালিদ (২০)।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, পরে সেনাসদস্যরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ পাঁচ তরুণকে চাইনিজ কুড়ালসহ ঝিকরগাছা থানায় নিয়ে যায়।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে