Ad

ভারত

স্বামীর কাছে ভরণপোষণ চাইতে পারবেন না স্বাবলম্বী স্ত্রী

১৯ অক্টোবর ২০২৫

আর্থিকভাবে স্বনির্ভর বা আত্মনির্ভরশীল স্ত্রী স্বামীর কাছে ভরণপোষণ বা অ্যালিমনি দাবি করতে পারবেন না—এমনই এক গুরুত্বপূর্ণ রায় দিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট।

স্বামীর কাছে ভরণপোষণ চাইতে পারবেন না স্বাবলম্বী স্ত্রী

ভারতের রাজস্থানে চলন্ত বাসে আগুন, প্রাণ গেল ১৯ যাত্রীর

১৫ অক্টোবর ২০২৫

প্রাথমিকভাবে শর্ট সার্কিটকে আগুনের কারণ বলে ধারণা করা হচ্ছে। আহত যাত্রীদের জয়সলমেরের জওহর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতের রাজস্থানে চলন্ত বাসে আগুন, প্রাণ গেল ১৯ যাত্রীর

এবারে নারী সাংবাদিকদের রেখেই দিল্লিতে সংবাদ সম্মেলন তালেবান মন্ত্রীর

১৩ অক্টোবর ২০২৫

প্রবল সমালোচনার মুখে এবার নারী সাংবাদিকদের রেখেই সংবাদ সম্মেলন করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেছেন, স্বল্প সময়ের প্রস্তুতিতে আয়োজন করতে গিয়ে আগের সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিকের আমন্ত্রণ তারা নিশ্চিত করতে পারেননি।

এবারে নারী সাংবাদিকদের রেখেই দিল্লিতে সংবাদ সম্মেলন তালেবান মন্ত্রীর

দেওবন্দে আফগান পররাষ্ট্রমন্ত্রী, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত

১১ অক্টোবর ২০২৫

মুতাকি বলেন, এত আন্তরিক অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। আমি আশাবাদী, ভারত-আফগানিস্তান সম্পর্ক আরও এগিয়ে যাবে। আমরা নতুন কূটনীতিক পাঠাব এবং আশা করি আপনাদের কেউ কেউও কাবুল সফরে যাবেন। দিল্লিতে যেভাবে আমাকে অভ্যর্থনা জানানো হয়েছে, তাতে আমি ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সম্পর্কের সম্ভাবনা দেখছি।

দেওবন্দে আফগান পররাষ্ট্রমন্ত্রী, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের ইঙ্গিত

ভারতের হিমাচলে ভয়াবহ ভূমিধস: বাস চাপা পড়ে ১৮ জনের মৃত্যু

০৮ অক্টোবর ২০২৫

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩০ থেকে ৩৫ যাত্রী নিয়ে ওই বাস হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের কাছে ঘুমারিনের দিকে যাচ্ছিল। পথে প্রবল বৃষ্টিতে পাহাড়ের বড় বড় পাথর বাসের ওপর আছড়ে পড়ে।

ভারতের হিমাচলে ভয়াবহ ভূমিধস: বাস চাপা পড়ে ১৮ জনের মৃত্যু

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতীয় সেনাপ্রধানের

০৩ অক্টোবর ২০২৫

তিনি দাবি করেন, গত মে মাসে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের ক্যাম্প ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলা চালানো হয়েছে। এসব অবকাঠামোতে হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে পাকিস্তান নিজ দেশে সন্ত্রাসবাদকে লালনপালন করে। ভারত যদি ওই সময় ব্যবস্থা না নিত তাহলে পাকিস্তান এ সত্যকে আড়াল করত বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতীয় সেনাপ্রধানের

ভারত সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের জন্য ‘ধাক্কা’

০৩ অক্টোবর ২০২৫

মুত্তাকির এই ভারত সফর ঘিরে ভূ-রাজনীতিতে বিশেষ করে পাকিস্তানের জন্য একটি ‘বড় ধাক্কা’ হিসেবে মনে করছেন অনেকে। কারণ দীর্ঘদিন ধরে কাবুলের ওপর প্রভাব বজায় রাখার চেষ্টা করে আসছে ইসলামাবাদ। এখন ভারত-আফগানিস্তান সম্পর্ক তৈরি হলে তা পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ককে নতুন মাত্রা দেবে।

ভারত সফরে যাচ্ছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের জন্য ‘ধাক্কা’

এ মাসেই জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রধানদের সম্মেলন ভারতে

০২ অক্টোবর ২০২৫

লেফটেন্যান্ট জেনারেল রাকেশ জানান, এ সম্মেলন শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে পারস্পরিক সংলাপ, সহযোগিতা ও বোঝাপড়া বাড়ানোর এক অনন্য প্ল্যাটফর্ম হবে। ভারত জাতিসংঘ শান্তিরক্ষায় দীর্ঘদিন ধরেই অন্যতম বৃহৎ ও ধারাবাহিক অবদান রাখা দেশ। এ সম্মেলনের মাধ্যমে ভারত কেবল তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে

এ মাসেই জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রধানদের সম্মেলন ভারতে

ভারতে বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে ৩৯ প্রাণহানি

২৮ সেপ্টেম্বর ২০২৫

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ ও ছয়টি শিশু। এ সময় আরও অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারক আরুনা জগডিশানের নেতৃত্বে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভারতে বিজয় থালাপতির সমাবেশে পদদলিত হয়ে ৩৯ প্রাণহানি

ট্রাম্পের ভিসা নীতিতে ভারতের আইটি খাতের তরুণদের মধ্যে ‘আতঙ্ক’

২৬ সেপ্টেম্বর ২০২৫

কিন্তু যে ‘এইচ ওয়ান-বি’ ক্যাটাগরির ভিসায় স্বপ্নিলের মতো টেক বা মেডিকেল গ্র্যাজুয়েটদের মার্কিন কোম্পানিগুলো এতদিন চাকরি দিয়ে নিয়ে যেত, সেটার ফি গত ২০ সেপ্টেম্বরের পর থেকে এক লাফে বাড়িয়ে করা হয়েছে ১ লাখ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ লাখ রুপি)! এই অঙ্ক এইচ ওয়ান-বি ভিসায় আমেরিকায় গিয়ে যারা চাকরি করছেন,

ট্রাম্পের ভিসা নীতিতে ভারতের আইটি খাতের তরুণদের মধ্যে ‘আতঙ্ক’

নকল ওষুধ সরবরাহে ২ ভারতীয় নাগরিকের ওর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

২৫ সেপ্টেম্বর ২০২৫

ওষুধ প্রস্তুতে যুক্ত বিশেষজ্ঞরা জানান, অস্ত্রোপচারের সময় চেতনানাশক ও অপিঅয়েড বা তীব্র ব্যথানাশক ওষুধ তৈরিতে ফেন্টাইল ব্যবহার করা হয়ে থাকে। ফেন্টাইলযুক্ত কোনো ওষুধ যুক্তরাষ্ট্রে বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া বিক্রির নিয়ম নেই।

নকল ওষুধ সরবরাহে ২ ভারতীয় নাগরিকের ওর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

'আই লাভ মুহাম্মদ' ব্যানার ঘিরে ভারতে মুসলিমদের হয়রানির অভিযোগ, কী হচ্ছে?

২৪ সেপ্টেম্বর ২০২৫

নিজেদের ধর্মীয় স্বাধীনতা প্রকাশ করার কারণে পুলিশ মুসলমানদের নিশানা করছে বলে অভিযোগ উঠেছে।

'আই লাভ মুহাম্মদ' ব্যানার ঘিরে ভারতে মুসলিমদের হয়রানির অভিযোগ, কী হচ্ছে?

৭টি যুদ্ধ থামিয়েছি, ৭টি নোবেল পুরস্কার পাওয়া উচিত: ট্রাম্প

২১ সেপ্টেম্বর ২০২৫

ট্রাম্প দাবি করেন, তিনি আরও ছয়টি যুদ্ধ থামিয়েছেন। এগুলো হলো— থাইল্যান্ড-কম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া ও রুয়ান্ডা-কঙ্গো। ট্রাম্প বলছেন, বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়ে এগুলো বন্ধ করেছেন তিনি।

৭টি যুদ্ধ থামিয়েছি, ৭টি নোবেল পুরস্কার পাওয়া উচিত: ট্রাম্প

রাশিয়া থেকে ভারতকে দূরে সরাতে নতুন কৌশল ইইউয়ের

১৯ সেপ্টেম্বর ২০২৫

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, "সমমনোভাবাপন্ন এবং একই মূল্যবোধের সহযোগীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করাই এই মুহূর্তে লক্ষ্য হওয়া উচিত।" তিনি আরো জানান, নতুন কৌশল এবং নীতির মাধ্যমে ইইউ-এর সঙ্গে ভারতের সম্পর্ক নতুন মাত্রা পাবে।

রাশিয়া থেকে ভারতকে দূরে সরাতে নতুন কৌশল ইইউয়ের

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ৩ মাস পর বোয়িং ও হানিওয়েলের বিরুদ্ধে মামলা

১৮ সেপ্টেম্বর ২০২৫

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ত্রুটিপূর্ণ ফুয়েল সুইচের কারণে দুর্ঘটনা ঘটে। এ ঝুঁকি সম্পর্কে জানার পরও কোম্পানিগুলো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ৩ মাস পর বোয়িং ও হানিওয়েলের বিরুদ্ধে মামলা

অবৈধ মাদক উৎপাদনকারী ২৩ দেশের তালিকায় ভারত-পাকিস্তান-চীন

১৭ সেপ্টেম্বর ২০২৫

যে ২৩টি দেশের নাম অবৈধ মাদক উৎপাদনকারী বা পরিবহনে সংশ্লিষ্ট হিসেবে তালিকায় রয়েছে সেগুলো হলো— আফগানিস্তান, বাহামা, বেলিজ, বলিভিয়া, বার্মা, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, ভারত, জ্যামাইকা, লাওস, মেক্সিকো, নিকারাগুয়া, পাকিস্তান, প

অবৈধ মাদক উৎপাদনকারী ২৩ দেশের তালিকায় ভারত-পাকিস্তান-চীন