ভারতের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব পাকিস্তানের

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের অভ্যন্তরে বিনাউসকানিতে ভারতীয় হামলার কয়েক ঘণ্টা পর পাকিস্তান ভারতের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আজ বুধবার দুপুরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বিনা উসকানিতে পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় আগ্রাসন পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। এই ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নিয়ম-নীতির পরিপন্থি।’

এর আগে মঙ্গলবার রাতে ভারত পাকিস্তানের অভ্যান্তরে হামলা চালায়। এতে ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হয়।

অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী হামলার দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। তারা নিয়ন্ত্রণ রেখা বরাবর পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। সূত্র: দ্য হিন্দুস্থান টাইমস

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

২১ ঘণ্টা আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

২১ ঘণ্টা আগে

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১ দিন আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

১ দিন আগে