ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১। হামলায় আরও ৫৭ জন আহত হয়েছেন। ভারত এই ক্ষেপণাস্ত্র হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।
বুধবার (৭ মে) মধ্যরাতে পাকিস্তানের সেনাবাহিনী হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত ১টার দিকে পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মিরে ভারত এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অন্তত ৯টি স্থানে এ হামলা হয় বলে জানিয়েছে পাকিস্তান।
এ দিন সকাল আটজন নিহত ও ৩৫ জন আহত এবং দুপুরে ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হওয়ার খবর দিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী।
ভারতের হামলার পর পাকিস্তানের পালটা হামলায় ভারত-শাসিত কাশ্মিরে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সামরিক বাহিনী।
গত ২২ এপ্রিল ভারতশাসিত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই ভারত এ হামলা চালিয়েছে পাকিস্তানে। ভারত সরকার ও দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা কেবল পাকিস্তান ও পাকিস্তানশাসিত আজাদ-কাশ্মিরে সন্ত্রাসী ও জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও বলেছেন, তাদের নিরীহ নাগরিকদের যারা মেরেছে কেবল তাদের ওপরই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আমরা যে লক্ষ্য স্থির করেছিলাম, তা ঠিক সময়ে পরিকল্পনামাফিক কার্যকর করা হয়েছে। কোনো নাগরিক ঠিকানা বা জনগণকে একটুও প্রভাবিত হতে না দেওয়ার সংবেদনশীলতা দেখিয়েছে সেনারা।
তবে পাকিস্তান বলছে, হামলাগুলো চালানো হয়েছে বেসামরিক স্থাপনায়। গত রাতে পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ভারত ‘ভুল করেছে’ উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ভারতকে এর জন্য মূল্য দিতে হবে। ভারত হয়তো ভেবেছিল পাকিস্তান পিছু হটবে। কিন্তু ভারত ভুলে গেছে, আমরা এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
১৪ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১৭ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
২০ ঘণ্টা আগে