ভারত-পাকিস্তান সংঘাত: ৫ শতাধিক ফ্লাইট বাতিল

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের জেরে প্রায় ৫৫০টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানে মোট নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটের ১৬ শতাংশ এবং ভারতে তিন শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।

এই পরিসংখ্যান অনুযায়ী, পাকিস্তানে ১৩৫টি এবং ভারতে ৪১৭টি ফ্লাইট বাতিল হয়েছে।

ভারতের হামলার পর পাকিস্তানের আকাশসীমা আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বেশ কয়েকটি উপসাগরীয় এয়ারলাইনস দেশটির ফ্লাইট স্থগিত করেছে। এর মধ্যে রয়েছে এমিরেটস, ইতিহাদ এবং কাতার এয়ারওয়েজ।

এমিরেটস জানিয়েছে, তারা বুধবার দুবাই থেকে সিয়ালকোট, লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ারের ফ্লাইট বাতিল করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ করা হচ্ছে। তবে করাচিগামী ফ্লাইট চালু থাকবে।

ইতিহাদ জানিয়েছে, তারা বুধবার করাচি, লাহোর ও ইসলামাবাদের ফ্লাইট বাতিল করেছে এবং কিছু ফ্লাইট বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সময় বাড়তে পারে।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় তারা সাময়িকভাবে দেশটির সব ফ্লাইট স্থগিত করেছে। সংস্থাটি জানায়, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি।

অন্যদিকে, ভারতের এয়ারলাইনসগুলোও উত্তরাঞ্চলের কিছু রুটে সতর্কতা জারি করেছে। স্পাইসজেট জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর এবং অমৃতসর বিমানবন্দর বন্ধ রয়েছে। এই রুটে সমস্ত আগমন ও প্রস্থান ফ্লাইট এবং সংশ্লিষ্ট অন্যান্য ফ্লাইটে প্রভাব পড়তে পারে।

বুধবার ফ্লাইটরাডার২৪ আরও জানিয়েছে, ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে ইউরোপগামী ও ইউরোপফেরত অনেক আন্তর্জাতিক ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে। এরই মধ্যে দুই ডজনের বেশি আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি, সিএনএন

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ

২১ ঘণ্টা আগে

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার ভূমিকম্প

স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।

২১ ঘণ্টা আগে

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১ দিন আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

১ দিন আগে