ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতশাসিত কাশ্মির ও পাঞ্জাবসহ ভারতের বিভিন্ন শহরে পাকিস্তানের হামলার কারণে হিমাচলের ধর্মশালায় চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালসটি বাতিল করা হয়েছে। আগামী ১১ মে একই ভেন্যুর আরেকটি ম্যাচও সরিয়ে নেওয়া হয়েছে গুজরাটের আহমেদাবাদ শহরে।
বৃহস্পতিবার (৮ মে) স্থানীয় সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা ছিল ধর্মশালা স্টেডিয়ামের ম্যাচটি। বৃষ্টির কারণে সেটি শুরু হয়েছে প্রায় আধা ঘণ্টা পর।
খেলা শুরুর পর প্রথম ইনিংসের অর্ধেক যেতে না যেতেই বন্ধ মাঠের ফ্লাডলাইটের একটি টাওয়ারের সব আলো নিভে যায়। এরপর একে একে নিভে যায় বাকি ফ্লাডলাইটও। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিট নাগাদ ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়। এ সময় স্টেডিয়াম খালি করে দিয়ে সব আলো নিভিয়ে দেওয়া হয়।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্টেডিয়ামের ফ্লাইডলাইট টাওয়ারে গোলোযোগ দেখা দিলে ম্যাচ বন্ধ করে দিতে হয়েছে। এ ঘটনায় বিসিসিআই দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
বিসিসিআই বিদ্যুৎ বিভ্রাটের কথা জানালেও গণমাধ্যমগুলো বলছে, জম্মু ও পাঞ্জাবসহ ভারতের বিভিন্ন স্থানে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হলে বেশ কয়েকটি শহর হামলার সাইরেন বাজিয়ে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। একই কারণেই ধর্মশালার ম্যাচটিও বাতিল করা হয়েছে।
ম্যাচ বাতিল হওয়ার আগে টসে জিতে ব্যাটিংয়ে নামা পাঞ্জাব ১০.১ ওভারে ১ উইকেটে ১২২ রান করে। ৩৪ বলে ৭০ রান করে আউট হয়েছেন প্রিয়াংশ আর্য। প্রাভসিমরান সিং অপরাজিত ছিলেন ২৮ বলে ৫০ রানে। প্রিয়াংশর আউটের পর নতুন ব্যাটার নামার আগেই ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
ধর্মশালায় আইপিএলের এর পরের ম্যাচটি ছিল আগামী ১১ মে। পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যেকার ওই ম্যাচটি অবশ্য বৃহস্পতিবার বিকেলেই ঘোষণা দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে আহমেদাবাদে।
শুধু আইপিএল নয়, ড্রোন হামলার কারণে বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একটি ম্যাচও। করাচির রাওয়ালপিন্ডি স্টেডিয়াম কমপ্লেক্সে ওই হামলায় পেশায়ার-করাচি ম্যাচটি বল মাঠে গড়ানোর আগেই স্থগিত ঘোষণা করে পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবি।
একই স্টেডিয়ামে শুক্রবার মুখোমুখি হওয়ার কথা রয়েছে লাহোর ও পেশোয়ারের। ভারত-পাকিস্তানের মধ্যে চলমান হামলা-পালটা হামলার ডামাডোলের মধ্যে ওই ম্যাচটি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

যুদ্ধ শুরুর প্রায় ছয় মাস পার হলেও আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের একের পর এক দাবি প্রত্যাখ্যান করে আসছেন। অন্যদিকে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর কড়া অবরোধ আরোপ
১৯ ঘণ্টা আগে
স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটে দেশটির পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূ-কম্পনটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে সংঘটিত এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে।
২০ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০
১ দিন আগে
দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।
১ দিন আগে