তিনি জানান, সবকিছু স্বাভাবিক হলে আইন শৃঙ্খলাবাহিনীর মতামতের ভিত্তিতে ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়ে ঘোষণা করা হবে। একই সঙ্গে খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজও চলমান রয়েছে। পরে বিশেষ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
ময়মনসিংহের তারাকান্দায় জোর করে এক বৃদ্ধের চুল ও দাড়ি কেটে দেওয়ার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ময়মনসিংহের হালুয়াঘাটে পূজা দেখানোর কথা বলে এক আদিবাসী কিশোরীকে (১৬) ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সহযোগী যুবক মো. মিলন (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর জেলা প্রশাসন পরিবেশ দূষণ রোধে এবং দূষণকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিনের নির্দেশনা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পিকআপটি বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া গ্রামের মোড়ে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুটিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে স্কুটিতে থাকা স্ত্রী নাজিরা ও শিশুকন্যা নাজিফা ছিটকে পড়ে। পরে আদমদীঘি ফায়ার সার্ভিস ও থানা পুলিশ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি ‘সুইটমিট (মিষ্টি)’ পণ্যের গুণগত মানসনদ ছাড়াই উৎপাদন ও বিক্রি করছে। এছাড়া ‘ফার্মেন্টেড মিল্ক (দই) ও ঘি’ পণ্যের গুণগত মানসনদ নবায়ন না করেই উৎপাদন-বিতরণ চলছে।
অভাব-অনটনের কারণে যমজ শিশু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন নেত্রকোণা জেলা শহরের নাগড়া আনন্দ বাজার এলাকার বাসিন্দা মো. রাজন মিয়া। স্ত্রী ও চার সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করা রাজন দীর্ঘদিন ধরে ভাড়ায় রিকশা চালিয়ে সংসার চালাচ্ছিলেন।
খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ তথ্য জানান জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, “ধর্মীয় উৎসব শুধু একটি সম্প্রদায়ের নয়, এটি সবার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা যেন আনন্দমুখর ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেটাই আমাদের লক্ষ্য।”
এভাবে ধর্মীয় উৎসব ও রীতিনীতি পালনের মাধ্যমে এই দুই সম্প্রদায়ের মানুষ মিলেমিশে চলছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মো. আব্দুল মোত্তাকিম বলেন, ‘দ্রুত পদক্ষেপের কারণে কেউ বড় ধরনের নাশকতার সুযোগ পায়নি। সেনাবাহিনী, অন্যান্য বাহিনীর সদস্য ও প্রশাসনের চেষ্টায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’