Ad

মাঠের রাজনীতি

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত

০৫ অক্টোবর ২০২৫

ভারি বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমেই বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এতে নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে। এমন অবস্থায় যেকোনো মুহূর্তেই বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন কর্তৃপক্ষ।

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই,  নিম্নাঞ্চল প্লাবিত

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

০৫ অক্টোবর ২০২৫

রাজশাহীর কাটাখালীতে মা ও ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার, জনজীবন স্বাভাবিক

০৫ অক্টোবর ২০২৫

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ এবং প্রশাসনের জারি করা ১৪৪ ধারা তুলে নেওয়ায় জনজীবন স্বাভাবিক হয়েছে। দূরপাল্লা ও অভ্যন্তরীণ সকল ধরনের যান চলাচল এখন স্বাভাবিকভাবে চলছে। এছাড়া সব ধরনের দোকানপাঠ খুলেছে।

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার, জনজীবন স্বাভাবিক

রাজশাহীতে জে–৩০ আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

০৪ অক্টোবর ২০২৫

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, “এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমরা আমাদের সাধ্যের মধ্যে আন্তর্জাতিক মানের সব আয়োজন করেছি। পদ্মা নদীর পাড়ে অবস্থিত রাজশাহী অত্যন্ত স্বাস্থ্যকর শহর, আর সেই নদীর তীরেই আমাদের টেনিস কোর্ট।”

রাজশাহীতে জে–৩০ আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

বাঘায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

০৪ অক্টোবর ২০২৫

রাজশাহীর বাঘায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ রোহান ইসলাম (২৩) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর টি-বাঁধ এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় তাকে আটক করে বাঘা থানা পুলিশ।

বাঘায় দুইটি চোরাই মোটরসাইকেলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

দেশের ৪০ শতাংশ জনগোষ্ঠী এখন জেন-জি প্রজন্ম

০৪ অক্টোবর ২০২৫

'অসৎ লোকের কাজকর্মে সমাজ ধ্বংস হয় না, ধ্বংস হয় সৎ লোকের নীরবতায়' মন্তব্য করে নাসিমুল গনি বলেন, “সরকারি চাকরি টাকা বানানোর মেশিন নয়; এটি জনগণের প্রতি এবং স্রষ্টার প্রতি কর্তব্য পালনের একটি সুযোগ। এই দায়িত্ব পালনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাটিচিউড বা মনোভাব।”

দেশের ৪০ শতাংশ জনগোষ্ঠী এখন জেন-জি প্রজন্ম

পিআর পদ্ধতিতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না: সালাহউদ্দিন

০৪ অক্টোবর ২০২৫

পিআর পদ্ধতিতে কে এমপি হবে সেটা ঠিক করবে আমির সাহেব বা মজলিসে শূরা। এমন পদ্ধতিতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

পিআর পদ্ধতিতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না: সালাহউদ্দিন

চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের মহাসড়ক অবরোধ

০৪ অক্টোবর ২০২৫

অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।

চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের মহাসড়ক অবরোধ

খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার

০৪ অক্টোবর ২০২৫

সাধারণ মানুষের ভোগান্তি বিবেচনায় নিয়ে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে খাগড়াছড়িতে স্থগিত ঘোষণা করা অবরোধ পুরোপুরি প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে আগামীকাল রোববার (৫ অক্টোবর) পর্যন্ত এই অবরোধ স্থগিত করা হয়েছিল।

খাগড়াছড়িতে সড়ক অবরোধ প্রত্যাহার

বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না সিলেটে

০৪ অক্টোবর ২০২৫

নির্বাহী প্রকৌশলী শামছ ই আরেফিন বলেন, সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তখনই বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক অসুবিধার জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন ও সহযোগিতা চেয়েছেন।

বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না সিলেটে

ডাম্প ট্রাকে পিষ্ট সিএনজি অটোরিকশা, শিশুসহ নিহত ৩

০৩ অক্টোবর ২০২৫

অলিউল্লাহ ও আবু তালেব দুর্ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় শিশু তানিমকে শ্রীপুর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানিমের বাবা সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০) ও মা স্ত্রী ছালমা বেগম (৩৫) এ সময় আহত হয়েছেন।

ডাম্প ট্রাকে পিষ্ট সিএনজি অটোরিকশা, শিশুসহ নিহত ৩

মোহনগঞ্জে পূজামণ্ডপে বখাটেদের হামলা, আহত ৮

০৩ অক্টোবর ২০২৫

নেত্রকোনার মোহনগঞ্জে পূজামণ্ডপে বখাটেদের হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৯-১০ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত একজন।

মোহনগঞ্জে পূজামণ্ডপে বখাটেদের হামলা, আহত ৮

তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে ২ শিশু নিখোঁজ

০২ অক্টোবর ২০২৫

নৌকায় থাকা নারী পুরুষসহ বেশ কয়েকজন নদীর তীরে উঠতে পারলেও তাদের সঙ্গে থাকা দুই শিশু নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা নৌকা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালায়।

তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে ২ শিশু নিখোঁজ

এনসিপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম, প্রার্থী হবেন সিলেট-১ আসনে

০২ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হককে।

এনসিপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম, প্রার্থী হবেন সিলেট-১ আসনে