খাগড়াছড়ি প্রতিনিধি

সবকিছু স্বাভাবিক হলেই ১৪৪ ধারা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বুধবার সন্ধ্যায় জেলা সদরের স্বনির্ভরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনা তদন্তে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটির কাজ শুরু হয়ে গেছে। এখন তথ্য সংগ্রহ চলছে। আগামী রবিবার থেকে সরজমিন কাজ শুরু করা হবে।
তিনি জানান, সবকিছু স্বাভাবিক হলে আইন শৃঙ্খলাবাহিনীর মতামতের ভিত্তিতে ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়ে ঘোষণা করা হবে। একই সঙ্গে খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজও চলমান রয়েছে। পরে বিশেষ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
এ সময় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ২৭ সেপ্টেম্বর দুইপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় স্বনির্ভর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে