খাগড়াছড়িতে ১৪৪ ধারা অব্যাহত, দূরপাল্লার বাস চালু

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০: ১৮

চট্টগ্রাম ও ঢাকা সড়ক বাদে চতুর্থ দিনের মতো অভ‍্যন্তরীণ সড়কগুলোতে টানা অবরোধ কর্মসূচি চলছে। তবে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার খাগড়াছড়ি সেনানিবাসে প্রশাসন ও জেলার সুশীল সমাজের সঙ্গে মত বিনিময় করছেন।

এদিকে খাগড়াছড়িতে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা জেলা সদর ও গুইমারা উপজেলায় এখনো বলবৎ আছে।

খাগড়াছড়ির দুটি সড়ক বাদে চতুর্থ দিনের মতো টানা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। ফলে জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার বাসগুলো সীমিত আকারে চলাচল করছে।

ইতিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছে। শহর ও শহরতলীতে সীমিতভাবে ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।

গত সোমবার দুপুর ১২টা থেকে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম সড়কের অবরোধ শিথিলের ঘোষণা দেয় অবরোধ আহ্বানকারী জুম্ম ছাত্র-জনতা। তবে অন্যান্য সড়কে অবরোধ চলবে বলেও তারা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিলের খবরে পরিবহন সেক্টরে স্বস্তি ফিরেছে। দূরপাল্লার গাড়ি আসা-যাওয়া করছে, জরুরি কাজে অনেকে ছুটছেন গন্তব্যে। অন্যান্য দিনের মতো অবরোধের সময় জেলার অন্য সড়কগুলোতে আজ কোনো ব্যারিকেড ছিল না। পিকেটারদেরও প্রকাশ্যে দেখা যায়নি।

অপরদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা চাকমার সঙ্গে জুম্ম ছাত্র-জনতার ছয় সদস্যের একটি দল সাক্ষাৎ করে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আট দফা দাবি উপস্থাপন করেছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে জেলার গুইমারায় সহিংসতা চলাকালে গুলিতে তিনজন পাহাড়ি নিহত এবং সেনাবাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন পাহাড়ি-বাঙালি আহত হওয়ার পর এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতদের মরদেহ সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, গত দু’দিনে নানাভাবে আহত প্রায় ৩০ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে প্রশাসনের আহুত ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় এ নির্দেশনা জারি করা হয়েছিল। রাঙামাটির লংগদু, বাঘাইছড়ি এবং খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা সড়কে অবরোধ থাকায় বাজারের জন্য আনা কাঁচামালবাহী কিছু ট্রাক ও পিকআপ আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ পাহাড়ি-বাঙালি, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা। আগের মতোই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সেনাবাহিনীর টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশ মাঠে রয়েছে।

পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, উদ্ভূত অবস্থা ক্রমেই উন্নতির দিকে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরদিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন শয়ন শীল নামে এক যুবককে আটক করে পুলিশ। বর্তমানে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ছয় মাস বয়সী ওই শিশুটি বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট পাঁচ শিশুর মৃত্যু হলো।

১ দিন আগে

সিলেটে জ্বালানি ধর্মঘট প্রত্যাহার, তবু স্বাভাবিক হয়নি সরবরাহ

ধর্মঘট স্থগিতের ঘোষণা এলেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন ও পাম্প মালিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সিলেটে জ্বালানি সরবরাহ কবে পুরোপুরি স্বাভাবিক হবে, তা এই বৈঠকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

১ দিন আগে

সিলেটে জ্বালানি ধর্মঘট, সব পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ

পাম্প মালিকদের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান বলেন, ‘আমাদের একজন মালিকের চারটি পাম্প রয়েছে। তিনি গতকাল এক গাড়ি জ্বালানি তেল পান। তিনি ওই তেল চারটি পাম্পের মাধ্যমে বিক্রি করেন। কিন্তু, প্রশাসনের পক্ষ থেকে তাকে রাতে আটক করা হয়েছে বলে খবর পাই। তাকে আটকের খবর পেয়ে পাম্প মালি

১ দিন আগে

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২

বুধবার রাত আটটার দিকে কাহালু উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় একটি দুর্ঘটনায় সুমন আলী নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় মোস্তফা ও সালাম নামে দুইজন আহত হন। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

১ দিন আগে