যমজ শিশু বিক্রি করতে চাওয়া সেই রাজন পেলেন অটোরিকশা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অভাব-অনটনের কারণে যমজ শিশু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন নেত্রকোণা জেলা শহরের নাগড়া আনন্দ বাজার এলাকার বাসিন্দা মো. রাজন মিয়া। স্ত্রী ও চার সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করা রাজন দীর্ঘদিন ধরে ভাড়ায় রিকশা চালিয়ে সংসার চালাচ্ছিলেন।

গত ২৪ সেপ্টেম্বর তার শিশু বিক্রি চেষ্টার খবর সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা কার্যক্রমের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের কাছে পৌঁছায়। খবর পেয়ে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে পরিবারের পাশে দাঁড়ান।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান মো. রাজন মিয়াকে পুনর্বাসনের অংশ হিসেবে একটি অটোরিকশা প্রদান করেন। এতে রাজনের আয়ের পথ সুগম হবে এবং তার সন্তানদের সুরক্ষাও নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. কামরুল হুদা, পৌরসভার প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক।

জেলা প্রশাসনের এ উদ্যোগে সহযোগিতা করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

১ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

১ দিন আগে

সাভারে এবার বোমাসদৃশ প্রেশার কুকার উদ্ধার, নিরাপত্তা জোরদার

ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

১ দিন আগে