রাজশাহী ব্যুরো

টানা চার দিন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মালিকদের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকরা। মঙ্গলবার থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দুরপাল্লার বাস বন্ধ করে ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে বিক্ষোভ শুরু করেন তারা।
ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকদের দাবি, একতা পরিবহনের চালক-সহকারীদের মতো বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা তারা পাচ্ছেন না। এ বিষয়ে বারবার দাবি জানানো হলেও তা মানা হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা।
এর আগে, গতকাল সোমবার দুপুরে মালিকদের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। চার দিনের অচলাবস্থার পর মালিক-শ্রমিকদের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানানো হয় সেই সময়। সভায় সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ করা যাবে না এবং নিয়মিত সুশৃঙ্খলভাবে পরিবহন চলবে।
তবে বিকেলের মধ্যেই শ্রমিকদের একাংশ মালিকদের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আবারও কর্মবিরতির ডাক দেন। তারা জানান, বৈঠকে হওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
পরিবহন মালিকদের দাবি, শ্রমিকরা নতুন করে কিছু ‘অযৌক্তিক’ দাবি তুলেছেন, যা বাস্তবায়ন সম্ভব নয়। ফলে আবারও মালিক-শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে মালিকরা হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেন। এরপর টানা চার দিন পরিবহন না চলায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। চলতি সেপ্টেম্বর মাসেই এই নিয়ে তৃতীয় দফায় বাস ধর্মঘটে যানবাহন চলাচল বন্ধ হলো।
এদিকে ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক-শ্রমিক বৈঠকে চালকদের বেতন ট্রিপপ্রতি এক হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৭৫০ টাকা, সুপারভাইজরদের ৫০০ থেকে ৭৫০ এবং সহকারীদের ৪০০ থেকে ৭০০ টাকা করার সিদ্ধান্ত হয়। এটি ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, তার আগেই বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা।
ফলে, রাজশাহী-ঢাকা রুটের বাস চলাচল অনিশ্চয়তায় পড়ে গেছে। যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৬ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৭ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৯ ঘণ্টা আগে