‘ক্ষমা না চাইলে জামায়াত কোনো দিন ক্ষমতায় যেতে পারবে না’

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৩: ৩৪
বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে, বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনো দিন যেতে পারবে না।’

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কেন্দ্রীয় মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘একাত্তরে জামায়াতে ইসলামী যে কাজ করেছে, তার জন্য যদি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা না করে—যেমন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়—তাহলে যত শক্তিই তারা হোক না কেন, কোনো দিন দেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না।’

কাদের সিদ্দিকী বলেন, ‘জামায়াতের লোকেরা আমার পাশে বসে আছে—এটা আমার কাছে কোনো ব্যাপার না। তাদের সঙ্গে আমার বিরোধ একাত্তরের মুক্তিযুদ্ধের কারণে। তখন তারা অন্যায় করেছে। তবে আজকের প্রজন্ম সেই অন্যায়ের সঙ্গে জড়িত নয়। বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকেই আমার কাছে সমান, সে জামায়াতের সন্তান হোক বা আওয়ামী লীগের।’

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান। তিনি মন্দিরে এসে পাশে বসে কাদের সিদ্দিকীর বক্তব্য শোনেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

২ দিন আগে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ‘ধরে আনতে চায়’ সরকার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

৩ দিন আগে

আ.লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’— বাঁধনকে হেনস্তা নিয়ে তথ্য উপদেষ্টা

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।

৩ দিন আগে

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: জিয়া উদ্যানে রিজভী

৩ দিন আগে
Advertisement