খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ তথ্য জানান জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

তিনি বলেন, “যারা নিহত ও আহত হয়েছেন আমরা তাদের পাশে আছি। পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। যারা চিকিৎসাধীন আছেন তাদের চিকিৎসার দায়িত্বও প্রশাসন নেবে।”

অবরোধ প্রসঙ্গে ডিসি জানান, অবরোধকারীদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের ৮ দফার মধ্যে ৭টি দাবি ইতোমধ্যেই সমাধান করা হয়েছে। “আলোচনার টেবিলেই সমস্যার সমাধান চাই। তারা যদি অবরোধ প্রত্যাহার করে, আমরা ১৪৪ ধারা তুলে নেব।”

এসময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। তারা বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন। এসময় পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে খাগড়াছড়ি জেলায় টানা চতুর্থ দিনের মতো ১৪৪ ধারা বহাল রয়েছে। থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সীমিত আকারে পৌর শহরে টমটম চলাচল করলেও দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রী ও পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে