খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

খুলনা প্রতিনিধি
নিহত তানভীর হোসেন শুভ। ছবি: সংগৃহীত

খুলনার দৌলতপুরে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয়েছে তানভীর হোসেন শুভ (২৮) নামের এক যুবককে। দুষ্কৃতকারীরা জানালার ফাঁক দিয়ে শুভকে লক্ষ্য করে গুলি করে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার মসজিদ সংলগ্ন তার নিজ বাড়িতে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত শুভ ওই এলাকার আবুল বাশারের ছেলে।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৩টার দিকে জানালার ফাঁক দিয়ে গুলি করা হয়। গুলিবিদ্ধ যুবকটি সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হত্যার কারণ জানতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে, তদন্ত চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে