প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারের স্থানে ১০তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট, শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকায়নসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। শনিবার (২৫ মে) সকাল ১০টার দিকে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই। যারা অপরাধে জড়িত তারা রাজনৈতিক দলের নেতাকর্মী নন। তারা দুর্বৃত্ত। জাতীয় স্বার্থেই এদের শায়েস্তা করতে হবে।’
নেতারা আরও বলেন, সরকারের নীতি নির্ধারকেরা পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলার কথা বলে বাস্তবে ভারতের চরম হিন্দুত্ববাদী মোদি সরকারের সাথে এক অশুভ আঁতাত গড়ে তুলেছে এবং দেশকে বিপদের মুখে নিক্ষেপ করেছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির যে দাবি আইসিসির চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তা আমরা সমর্থন করি। ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন মানবতার শত্রুতে পরিণত হয়েছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুলের মানসিক ট্রমা মনে হয় ভয়ংকর পর্যায়ে উপনীত হয়েছে। তিনি ও তার দলের নেতারা বাস্তবতা থেকে অনেক দূরে। তারা আন্দোলন সংগ্রামে ব্যর্থ। তাদের এদিকও নেই, ওদিকও নেই।
দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে উল্লেখ করে অবিলম্বে পাচারকারীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন যুগপৎ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিএনপি-জামাত নানা ষড়যন্ত্র করছে। বিএনপি হল স্বৈরশাসক গোষ্ঠীর দোসর ও ৭৫ এর ঘাতক। এরা এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। এরা জামাতকে সাথে নিয়ে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয
ভারতের পশ্চিমবঙ্গে ঝিনাইদহ-৪ আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতার তিন আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
‘অপরাধী যতো প্রভাবশালী হোক না কেন, সরকার তাকে অপরাধী হিসেবেই দেখে। কোনো অপরাধীকে সরকার প্রকেটশন দেয় না। বিচারবিভাগ স্বাধীন, তাই অপরাধকারীকে প্রচলিত আইনে শাস্তি পেতেই হবে।’ আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রায় দুই বছর ধরে লাগামহীন। গণবিরোধী এই শেখ হাসিনা সরকার বাজার ও ব্যাংক পরিচালনায় পুরোপুরিভাবে ব্যর্থ। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। কী আশ্চর্য ঋণ পরিশোধ করতে এই সরকার আরও ঋণ করছে এবং উন্নয়নের নামে মেগা প্রকল্প বহুগুণে বৃদ্ধ
নারায়ন চন্দ্র চন্দ বলেন, দেশে বেশিরভাগ পারিবারিক বিরোধের কারণ হচ্ছে ভাই-বোনদের মধ্যে রেজিস্ট্রি করা বণ্টননামা ছাড়াই মৌখিকভাবে বা সাধারণ কাগজে লিখে আপোষে সম্পত্তি বণ্টন করা। পরবর্তীতে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কারণে আপোষ ভেঙে গিয়ে কলহ শুরু হয়।
মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে পাটের হারানো ঐতিহ্য পুনঃরুদ্ধার এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুশাসন ও দিক নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন ও দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারতে সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নৃশংস হত্যাকাণ্ড একদিকে খুব দুঃখজনক, আর অন্যদিকে এই ঘটনা দেশের ‘আন্ডার ওয়াল্ড’ এর অবিশ্বাস্য অপরাধমূলক তৎপরতা ও তাদের অপরাধ জগতের খণ্ডাংশ উন্মোচন করে দিয়েছে। এই ঘটনা দেশের আইন প্রণেতাদের একাংশ ও রাষ্ট্রীয় ছত্রছায়ায় থাকা
সভায় নারী ও শিশু নির্যাতন বন্ধের সমন্বিত পরিকল্পনা গ্রহণ, সারাদেশে যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার নিমিত্তে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া নারী পাচার, যৌন হয়রানি ও অন্য সব ধরনের শোষণ বঞ্চনা অবসানে এ মন্ত্রণালয়ের উদ্যোগের কথাও জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘আমাদের যৌথ নদী কমিশন আছে, কিন্তু আমি মনে করি এটাকে আরও ইফেক্টিভ করা দরকার। আর আমাদের একটি আঞ্চলিক সহযোগিতার ফোরাম গঠন করা প্রয়োজন বলে আমি মনে করি। কারণ নদীর উৎপত্তি নেপালে, তারপর ভারতের ওপর দিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে সাগরে গিয়ে মিশে। এখানে কয়েকটি দেশ জড়িত। অতএব সবাই মিলে যদি আমরা
ঈদুল আজহা উপলক্ষে নৌরুটের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৩ থেকে ২৩ জুন ১১ দিন সব নৌরুটে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। আগের মতোই কাজীরহাট, পাটুরিয়াঘাটে ফেরির সংখ্যা বাড়ানো হবে। কিছু রুটে বাড়ানো হবে লঞ্চের সংখ্যাও। ঈদের আগে ৩ দিন ও পরের ৩ দিন মিলে ৭ দিন পশুবাহী ও পচনশীল পণ্যবাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক