প্রতিবেদক, রাজনীতি ডটকম

বস্ত্র ও পাট মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ভবিষ্যত প্রজন্ম ও পরিবেশের কথা চিন্তা করে পাট খাতের উন্নয়নে কাজ করতে হবে। ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে প্লাস্টিক ও পলিথিন বর্জন করতে হবে। আমরা সুন্দর একটি পৃথিবীর স্বপ্ন দেখি। একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি। এ জন্য পরিবেশকে দূষণ ও ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে। কাজেই রাইস মিলার ভাইদের বলব আপনারা শতভাগ পাটের তৈরি বস্তা ব্যবহার করুন। সামগ্রিক বিবেচনায় আপনারা লাভবান হবেন। পরিবেশের বিষয় তো আছেই। তা ছাড়া একেকটি চালের বস্তার ওজন ৪০০ গ্রামের মতো। চালের সঙ্গে আপনারা বস্তার দামও পেয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার রংপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার পাটচাষি, মিল মালিক, ব্যবসায়ী এবং পাটখাত সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাট অধিদপ্তর ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের উদ্যোগে রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, রংপুর-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেন সরকার, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বক্তব্য দেন। এ ছাড়া পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরাসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি, অটো রাইস মিল ব্যবসায়ী, পোল্টি ফিড ব্যবসায়ী, বস্তা ব্যবসায়ী, জুট মিল মালিক প্রতিনিধি, চালকল মালিক প্রতিনিধি এবং পাট চাষিরা।
মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে পাটের হারানো ঐতিহ্য পুনঃরুদ্ধার এবং পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুশাসন ও দিক নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অনুশাসন ও দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, সরকার ইতোমধ্যে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যমূলক ব্যবহার আইন-২০১০’, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যমূলক ব্যবহার বিধিমালা, ২০১৩’ এবং ‘পাট আইন, ২০১৭’ প্রণয়ন করেছে। এ আইনগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের নিমিত্ত সংসদ সদস্য/জেলা পরিষদ চেয়ারম্যান/সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র/পৌরসভার মেয়রকে উপদেষ্টা এবং জেলা প্রশাসকদের আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া দিনাজপুর, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, শেরপুর জেলাসহ চাল উৎপাদন প্রবণ ১৮টি জেলার চালকলগুলোতে পাটের বস্তার ব্যবহার নিশ্চিতকরণের জন্য বিশেষ কর্মসূচি চলমান রয়েছে। উল্লেখিত আইন বাস্তবায়নে জেলা চেম্বার, ব্যবসায়ী প্রতিনিধি, চালকল মালিক সমিতি, চালকল মালিক এবং ধান, চাল, গম, ভুট্টা, স্যার ও চিনিসহ মোট ১৯টি পণ্যের উৎপাদনকারী ও সরবরাহকারীদের সহযোগিতা কামনা করছি। সেই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনের কর্মকর্তাদের বলবো এ আইন বাস্তবায়নে আপনারা ধীরে ধীরে কঠোর হন।
পাট বীজ উৎপাদনের বিষয়ে মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, সোনালী আঁশের দেশ বাংলাদেশ পাট বীজের জন্য প্রতিবেশী দেশের ওপর নির্ভরশীল। পাট বীজের চাহিদার প্রায় তিন-চতুর্থাংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। আমরা মাত্র এক-চতুর্থাংশ পাট বীজ উৎপাদন করি। বৈদেশিক নির্ভরতা কাটিয়ে পাট বীজ উৎপাদনে স্বনির্ভর হওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে আমি সংশ্লিষ্টদের আহ্বান জানাই।
পাট অধিদপ্তরের আওতায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদনের জন্য একটি প্রকল্প নেয়া হয়েছে। এর আওতায় ৩৬টি জেলার ১৫০টি উপজেলায় পাট বীজ উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। এ জন্য প্রতি উপজেলায় ৩০০ জন করে পাটচাষি বাছাই করা আছে যারা এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে পাট বীজ, সার, কীটনাশক ইত্যাদি পাচ্ছে। কিন্তু এ সকল প্রণোদনা অনেক ক্ষেত্রেই প্রকৃত পাটচাষিরা পায় না বলে অভিযোগ রয়েছে যেজন্য আমরা তেমন সুফল পাচ্ছি না। আরও একটি অভিযোগ রয়েছে কৃষকরা সময় মতো পাট বীজ পায় না। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরো সক্রিয় হবার নির্দেশনা প্রদান করেন।

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।
১ দিন আগে
নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার বিকেল ৪টায়। নির্ধারিত সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম ইসিতে মনোনয়নপত্র জমা দেওয়া ইসি এই সিদ্ধান্ত নেয়।
১ দিন আগে
তিনি আরো বলেন, আমি বলতে চাই আজকে সংসদে আমাদের সম্মানিত বিরোধীদলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠু ধারার রাজনীতি তারা করতে দেবে না। এটাই প্রতিয়মান হচ্ছে। বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদের যারা ভোট দিয়েছে তারা আঙুল চুষবে না, বসে থাকবে না। তারা প্রতিবাদ
১ দিন আগে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।
১ দিন আগে