প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘অপরাধী যতো প্রভাবশালী হোক না কেন, সরকার তাকে অপরাধী হিসেবেই দেখে। কোনো অপরাধীকে সরকার প্রকেটশন দেয় না। বিচারবিভাগ স্বাধীন, তাই অপরাধকারীকে প্রচলিত আইনে শাস্তি পেতেই হবে।’ আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুয়েট শিক্ষার্থী আবরার ফরহাদ ও পুরান ঢাকার দর্জি বিশ্বজিৎ হত্যার প্রসঙ্গ টেনে কাদের বলেন, ‘আবরার হত্যাকাণ্ডে যাদের দণ্ড হয়েছে তাদের সবাই ছাত্রলীগের। আবার বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল তাদের সরকার প্রটেকশন দিতে যায়নি। ব্যক্তি অপরাধ করতে পারে। কথা হচ্ছে সরকার প্রটেকশন দিচ্ছে কি না। শেখ হাসিনা সরকার এখানে জিরো টলারেন্স। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে।’
এদিকে সম্প্রতি বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অপরদিকে সাবেক পুলিশপ্রধান (আইজিপি) বেনজির আহমেদ ও তার পরিবারের ১০৯ একর ৬২ দশমিক ৪৬ শতাংশ জমি ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
এ প্রসঙ্গে কাদের বলেন, ‘ব্যক্তি যতো প্রভাবশালী হোক না কেন বিচার বিভাগ, দুদক স্বাধীন। সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রটেক্ট করতে যাবো না। সেখানে কোনো সাবেক আইজিপি বা কোনো সাবেক সেনাপ্রধান যে-ই থাকুক না কেন সরকারের কাউকে প্রটেকশন দেওয়ার বিষয়ে নেই।’
আওয়ামী লীগ সরকারের সময় নিরীহ কোনো মানুষ হয়রানির শিকার হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘খুন, সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসের সঙ্গে যারা জড়িত তাদের আটক করা হয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘সারা দুনিয়া জানে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। নির্বাচনের আগে অনেকেই সমালোচনা করেছে। কিন্তু নির্বাচনের পর তারা অভিনন্দন জানিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনসহ বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন।’
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনাবিষয়ক আব্দুস সোবহান গোলাপ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপপ্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও নির্মল চ্যার্টাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে