নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থীতা বাতিল : ইসি রাশেদা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, কোন প্রার্থী অনিয়ম এবং নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করলে তার প্রার্থীতা বাতিল করা হবে। নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করলে, সে যেই হোক ছাড় দেয়া হবে না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন কাজ করে যাচ্ছে। নির্বাচনে কোন অস্বচ্ছতা নেই। রাষ্ট্রীয় কাঠামো ও গণতন্ত্রকে অর্থবহ করতেই এই নির্বাচনের সাথে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন।

বগুড়া জেলা প্রশাসকের কার্যলয়ের অডিটোরিয়ামে আজ শুক্রবার উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হান। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, কোন এমপি বা প্রভাবশালী ব্যক্তি নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করবে না। যদি করেন আইনী ব্যবস্থা নেয়া হবে। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভোটারদের মন জয় করে ভোট নেয়ার চেষ্টা করবেন। বিকল্প উপায়ে জয়লাভ করার চেষ্টা করবেন না। নির্বাচন কমিশনকে দুর্বল ভাবার কোন কারণ নেই। বিধি মোতাবেক ভোট হবে। কেউ বল প্রয়োগ করার চেষ্টা করবেন না।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৬ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৬ দিন আগে