বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ একটি জটিল চৌরাস্তার মধ্যে রয়েছে— একটি পরিবর্তনশীল পর্যায় যা প্রতিটি রাজনৈতিক অভিনেতার কাছ থেকে পরিপক্বতা, সংযম এবং অখণ্ডতা দাবি করে।’
যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আজ সোমবার ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চার দিনের সরকারি সফরে বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করা হবে।
শুধু তাই নয়, আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা ঘিরেই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশকিছু দল ও সংগঠন। পরে আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে সরকার।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে যে যা করেছে তার কিছু পাওনা তারা পেয়েছে, আরও পাবে। বাকিটা আখিরাতেও পাবে। একটা প্রতিহিংসামুক্ত সমাজ আমরা দেখতে চাই। আমি এই উপজেলার সন্তান, আমার বিরুদ্ধেও যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তখন আমার সেই বয়সও ছিল না। আমি সেই অর্থে কোনো সংগঠনের সাথে মোটেই যুক্
এপ্রিলে নির্বাচন আয়োজনের সমস্যার কথা জানিয়ে রিজভী বলেন, এপ্রিলে নির্বাচন হলে প্রচারের সময় রমজান মাস চলবে। এতে মানুষ ভোগান্তিতে পড়বে। তাই এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন নিশ্চিত করার দাবি জানাই। না হলে এ সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে।
চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ জুন) লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা।
রাজধানী ঢাকায় কোরবানির সব আবর্জনা ১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, পরিচ্ছন্ন শহর শুধু একটি লক্ষ্য নয়, এটি একটি প্রতিদিনের দায়িত্ব। শনিবার (৭ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানা
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন—স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
হাসনাত বলেন, শহীদ এবং আহতদের কাছে আমাদের দায় আছে। তারা দেশের একটি আমূল পরিবর্তনের জন্য রক্ত দিয়েছে। তাদের ত্যাগ বৃথা যেতে পারে না। যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লবে ছাত্র জনতা রক্ত দিয়েছে, সে স্বপ্ন বৃথা যেতে দেব না। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কাজ করব।
ইশরাক বলেন, নির্বাচনের বেশির ভাগ অংশীজন চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক। বর্তমান সরকারের বাকি সব সংস্কারের কাজ সম্পূর্ণ করতে দু-তিন মাসের বেশি লাগার কথা নয়। তাহলে নির্বাচনের তারিখ কেন এত পেছানো হলো, তা আমাদের বোধগম্য হচ্ছে না।
ডা. শফিকুর রহমান বলেন, পরপর তিন বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পশু নয়, কোরবানি হোক অহংকার, হিংসা ও অবিচারের।
বিশ্লেষকরা কেউ কেউ বলছেন, নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি ও সেনাপ্রধানের বক্তব্যের বিপরীতে ‘জামায়াতের পরামর্শ’ গ্রহণ করার মধ্য দিয়ে অধ্যাপক ইউনূস বোঝাতে চেয়েছেন, তিনি চাপের মুখে কিছু মেনে নেবেন না।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। শনিবার (৭ জুন) দুপুরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
দেশকে গণতান্ত্রিক ধারা থেকে বিচ্যুত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ শনিবার জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের ঘোষিত সময়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। রোজা, আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। চিন্তা ভাবনা করে এ রোডম্যাপ ঘোষণা করা হয়নি।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণের শব্দ চয়নে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছেন বলে মন্তব্য করেছে বিএনপি। এ নিয়ে ক্ষোভ জানিয়ে বিএনপি আবারও ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তাব দিয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব না দিয়ে সরকার নিজেদের নিরপেক্ষতা