ডেস্ক, রাজনীতি ডটকম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমান পদোন্নতি পেয়েছেন। সচিব পদে তাকে পদায়ন করা হয়েছে শিল্প মন্ত্রণালয়ে। সদ্য বাধ্যতামূলক অবসরে পাঠানো জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানার স্থলাভিষিক্ত হবেন তিনি।
রোববার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন-১ শাখা তার পদোন্নতি ও পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে।
উপসচিব জামিলা শবনমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি সরকার তিন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায়৷ শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা ছিলেন তাদের মধ্যে একজন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বার্তায় জানিয়েছে, জুলাই-আগস্টের বিপ্লবের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১১ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে