সাবু সভাপতি ও খোকন সাধারণ সম্পাদক

নতুন নেতৃত্বে যশোর জেলা বিএনপি

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ১৭

নতুন নেতৃত্বের যুগে প্রবেশ করলো যশোর জেলা বিএনপি। দলের ঐতিহ্য ও গতিশীলতা রক্ষার দায়িত্ব নিলেন জেলার দুই রাজনীতিক সৈয়দ সাবেরুল হক সাবু ও দেলোয়ার হোসেন খোকন, যাঁদের রাজনীতির সূত্র ছাত্রাবস্থায়। একই সাথে যে তিন জন সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হলেন তারাও রাজনীতিতে সক্রিয়।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে যশোর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। দেলোয়ার হোসেন খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এছাড়া রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও শহিদুল বারী রবু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আলমগীর সিদ্দিকী হলে ভোট গ্রহণ হয়। এতে ১ হাজার ৬১৬ জন কাউন্সিলরের মধ্যে দেড় হাজার কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর ২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

ভোট গণনা শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণাকালে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী জয়-পরাজয় ভুলে একের অপারকে জড়িয়ে ধরেন। সকলকে সাথে আগামী দিনে এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. মো. ইসহক, সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, ডা. রবিউল আলম ও সাইফুল ইসলাম সজল।

নবনির্বাচিত সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এটি পার্টির অভ্যন্তরীণ একটি নির্বাচন, এখানে জয় পরাজয় মুখ্য বিষয় না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের অভ্যন্তরে যে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছেন, এই নির্বাচন তারই অংশ। দলের কর্মীরা আমাদের যে দায়িত্ব দিয়েছেন, সেটি সকলকে সাথে নিয়ে সমমর্যাদা দিয়ে সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। জনগণের ভোটাধিকারসহ সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য দল যে কর্মসূচি দেবে সেটি যথাযথভাবে পালন করব। #

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে