ঠাকুরগাঁও প্রতিনিধি

জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ সরকারের কাজ একটি ভালো নির্বাচন দেওয়া। কিন্তু তারা নির্বাচন না দিয়ে নিজেরা দল বানাতে ব্যস্ত।
ছোট ছেলেরা বলতেছে তারা খুব জনপ্রিয় তাহলে নির্বাচনে আসো। তোমাদের নামে এখন যা শোনা যাচ্ছে, তোমরা শুধু গণঅভ্যুত্থান করেছ, না আমরাও করেছি। রূপায়ন টাওয়ারে আপনাদের ফ্ল্যাট, দামি গাড়ি, এগুলো কার টাকায় নিয়েছেন। হেলিকপ্টার ছাড়া আপনারা চলাফেরাই করেন না। বিএনপি নিয়ে টানাটানি করবেন না। আমরা সব কিছুর হিসাব নেব।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলা জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে দুদু বলেন, দ্রব্যমূল্য উর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের তুলনায় অনেক খারাপ। দ্রুত একটি ভালো নির্বাচন দেন। যারা জিতবে তাদের হাতে ক্ষমতা দেবেন। আপনি বলছেন শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। তাহলে আপনি তো শিক্ষার্থীদের পক্ষে। আপনি তো তাহলে নিরপেক্ষ না। আপনার পদত্যাগ এখনো কিন্তু আমরা দাবি করিনি। আপনি দুই নম্বরি করলে আপনার সুনাম পদদলিত হবে।
তিনি আরও বলেন, যে কোনো অবস্থায় বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে, যত প্রাণ দিতে হয় সব দেবে বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবে না। সারা বিশ্ব জানে, আল্লাহও যেটা অনুমোদন করেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এবার শুধু আসবে না আগামীবারেও আসবে। এটা অনেকেই সহ্য করতে পারছেন না। বিএনপি ছাড়া বিকল্প কোনো দলই নেই। আগে যেটা ছিল এখর দৌড় দিয়ে তারে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসিনার বিরুদ্ধে বলতে আর ভালো লাগে না। তার বাপ চোর, তার পুরো গোষ্ঠি চোর।
এ সময় সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক ও মো. আমিনুল ইসলামসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতারা।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে