প্রথম দফার নির্বাচনে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া পরিবেশ মোটের ওপর শান্তিপূর্ণ ছিল এবং ভোট পড়ার হার ছিল নজিরবিহীন—প্রায় ৯৩.১৯ শতাংশ। প্রথম দফার এই উচ্চ ভোট হারকে ইতিবাচক হিসেবে দেখছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফাতেও ভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ২৯৪ আসনের এই নির্
যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, তার মন্ত্রণালয়ের ‘বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ’ এই নিষেধাজ্ঞা জারি করেছে। তবে নিষেধাজ্ঞার কোপে পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো কোন দেশের— তা মন্ত্রণালয়ের বিবৃতি কিংবা ট্রেজারিমন্ত্রীর এক্সবার্ত
মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, "ইরান আমাদের জানিয়েছে যে তারা এখন 'রাষ্ট্রীয় বিপর্যয়ে'র মধ্যে রয়েছে। তারা চায় আমরা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই, যাতে তারা তাদের নেতৃত্ব পরিস্থিতি গুছিয়ে নিতে পারে।"
সল কাভোনিক বলেন, ওপেক জোটকে টিকিয়ে রাখতে এখন সৌদি আরবকে বেশ বেগ পেতে হবে। জোটের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং তেলের বাজার নিয়ন্ত্রণের মূল দায়ভার এখন এককভাবে তাদের ওপরই বর্তাবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরান তাদের প্রতিরক্ষামূলক অস্ত্র সক্ষমতা ‘স্বাধীন দেশগুলোর’ সঙ্গে বিশেষ করে সাংহাই কোঅপারেশন অরগানাইজেশন (এসসিও)-এর সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী রেজা তালাই-নিক।
মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে রাশিয়ান একটি নৌ-যান। এই সুপারইয়টটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ একজন মিত্রের সঙ্গে সংশ্লিষ্ট। খবর বিবিসির।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার এক ঘোষণায় জানান, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডকে ওপেনএআইয়ের বিরুদ্ধে চলমান ফৌজদারি তদন্তের আওতায় আনা হচ্ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়, ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন সোমবার ওয়াশিংটন ডিসির আদালতে হাজির হয়ে হত্যাচেষ্টার পাশাপাশি অস্ত্র আইনে দুটি অভিযোগের মুখোমুখি হন। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে তিনি নিজের দোষ স্বীকার করেননি।
ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখা হবে এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পর বিষয়টি বিবেচনায় আনা হবে।
একই দিনে দেশটির কোগি রাজ্যে অন্য এক হামলায় একটি এতিমখানা থেকে ২৩ কিশোরকে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে ক্রমবর্ধমান এই সহিংসতা ও অপহরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়াতে ন্যাটো তাদের বার্ষিক শীর্ষ সম্মেলন আয়োজন না করার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে। ট্রাম্পের ক্ষমতার শেষ মেয়াদে তাকে ঘিরে নতুন করে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে— এমন আশঙ্কা থেকেই এমনটি ভাবছে উত্তর আমেরিকা ও ইউরোপের দে
ইরানের পক্ষে সমর্থনের কথা জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, আমাদের পক্ষ থেকে আমরা এমন সবকিছুই করব, যা আপনাদের স্বার্থ ও পুরো অঞ্চলের জনগণের স্বার্থ রক্ষা করে এবং যেন যত দ্রুতসম্ভব শান্তি প্রতিষ্ঠা করা যায়। আপনারা আমাদের অবস্থান ভালোভাবেই জানেন।
সোমবার সকালে ল্যাঙ্কাশায়ারে ইউএসডিএডব্লিউ ট্রেড ইউনিয়ন সম্মেলনে দেওয়া এক ভাষণে কিয়ের স্টারমার মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে যুক্তরাজ্যের অবস্থান আবারও স্পষ্ট করেন।
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। শিগগিরই তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, একাধিক ব্যক্তি দাবি করেছেন যে তাদের এপস্টেইনের ওই খামারবাড়িতে যাওয়া হয়েছিল এবং সেখানে এপস্টেইন ও তার সহযোগীদের হাতে তারা নির্যাতনের শিকার হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ধর্ষক বা পেডোফাইল (শিশুকামী) নন। ওয়াশিংটনে এক হামলার ঘটনার পর প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে তিনি এ মন্তব্য করেন।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্র দেশগুলোকে কঠোর হুমকি দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, তাদের ওপর একটি হামলা হলে তার জবাব চার গুণ শক্তিতে ফিরিয়ে দেওয়া হবে।