ডেস্ক, রাজনীতি ডটকম

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে হামলার আগেই নোটিশ দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন শান্তির সময় বলেও উল্লেখ করেছেন তিনি।
সোমবার (২৩ জুন) রাতে ইরানের ওই হামলার পর নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় সিরিজ পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানান ট্রাম্প। বলেন, 'অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়।'
ইরানের হামলাকে দুর্বল অভিহিত করে ট্রাম্প লিখেছেন, ইরানের প্রতিক্রিয়া খুবই দুর্বল এবং আমাদের আগেই নোটিশ দেওয়ার জন্য তাদের ধন্যবাদ।
ট্রুথ সোশ্যালে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের প্রতিক্রিয়া খুবই দুর্বলভাবে দিয়েছে, যা আমরা আশা করেছিলাম। তাদের হামলা খুবই কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে।
ট্রাম্প জানান, কাতারের ঘাঁটিতে ইরান ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে তারা ১৩টি ধ্বংস করেছেন।আরেকটি অন্যদিকে চলে গেছে ট্রাম্প দাবি করেন।
ওই অঞ্চলের শান্তির জন্য কাতারের আমির যা করেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।
ওই হামলায় আমেরিকানদের কোনো ক্ষতি হয়নি এবং তেমন কোনো সম্পদের ক্ষয়ক্ষতিও হয়নি বলে দাবি করেন ট্রাম্প। এমনকি কাতারের কোনো বাসিন্দাও নিহত বা আহত হননি বলে জানান তিনি।
ট্রাম্প বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা তাদের 'সিস্টেম' থেকে সবকিছু বের করে এনেছে এবং আশা করি, আর কোনো ঘৃণা থাকবে না। আমাদের আগেই নোটিশ দেওয়ায় আমি ইরানকে ধন্যবাদ জানাতে চাই।
ইরান-ইসরায়েলসহ সবাইকে শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, সম্ভবত ইরান এখন এ অঞ্চলের শান্তি ও সম্প্রীতির দিকে এগোতে পারে, এবং আমি উৎসাহের সঙ্গে ইসরায়েলকেও একই কাজ করতে একই কাজ করতে বলব।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের পরিচালিত এ সেবায় মাসে সর্বোচ্চ ১ লাখ ডলারের বিনিময়ে ট্রুথ সোশ্যালে থাকা ১০টি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পোস্ট অন্যদের আগে দেখার সুযোগ দেওয়া হয়। এসব অ্যাকাউন্টের মধ্যে ট্রাম্পের নিজের অ্যাকাউন্টও রয়েছে।
১৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার রয়টার্সের খবরে বলা হয়, মেটা জানিয়েছে, গত ডিসেম্বরে নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে জুন পর্যন্ত ১৬ বছরের কম বয়সী বলে সন্দেহ করা এসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে মাসেই ইনস্টাগ্রামের ৩ লাখ ৩১ হাজার এবং ফেসবুকের ১ লাখ ৭৩ হাজার অ্যাকাউন্ট সরানো হয়েছিল।
১৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্র ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের (ডিপিআইসি) হিসাবে, ২০১০ সালের পর দেশটিতে এক দিনে এত বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা আর ঘটেনি।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশে নিজেদের সেল প্রতিষ্ঠার জন্য একিউআইএস দেশটিকে ব্যবহার করার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার সামনে বোমা বিস্ফোরণের পেছনেও একিউআইএসের সংশ্লিষ্টতা ছিল বলে উল্লেখ করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে