যুদ্ধবিরতি এখন কার্যকর, অনুগ্রহ করে লঙ্ঘন করবেন না: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর রয়েছে। অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না!’ এর কয়েক ঘণ্টা আগেই ইরান ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর যার ফলে বিরসেবায় চারজন নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তবে ইরান বা ইসরায়েল দুই দেশের কেউই ট্রাম্প ঘোষিত এই যুদ্ধবিরতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, যে সংঘাতে ইতোমধ্যে ইরানে শত শত এবং ইসরায়েলে প্রায় দুই ডজন মানুষ নিহত হয়েছে।

ট্রাম্প জানিয়েছিলেন, এই যুদ্ধবিরতি একটি পর্যায়ক্রমিক ২৪ ঘণ্টার প্রক্রিয়া হিসেবে কার্যকর হবে, যা শুরু হবে মঙ্গলবার গ্রিনিচ মান সময় অনুযায়ী ভোর ৪টার (বাংলাদেশ সমইয় সকাল ১০টা) দিকে। প্রক্রিয়ার প্রথম ধাপে ইরান একতরফাভাবে সব সামরিক অভিযান বন্ধ করবে এবং এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েলও একই পথ অনুসরণ করবে।

তবে তার এই ঘোষণার পরও ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সময় মেহর নিউজ জানিয়েছে, তেহরানের বাইরে আরও কিছু শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে সেসব শহরের নাম প্রকাশ করা হয়নি।

বিপরীতে ইরানও ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়ে গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট নিউজ জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের শহরে ক্ষেপণাস্ত্র হামলার পর যেসব ব্যক্তির অবস্থা সংকটজনক ছিল, তাদের তিনজনকেই মৃত ঘোষণা করা হয়েছে।

জেরুজালেম পোস্ট জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল ৭টা থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, ইরান ওই সময়ের পরও উত্তরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে গেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম এসএনএন জানায়, চার দফা ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিট নাগাদ যুদ্ধবিরতি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তেহরান থেকে মাশহাদ— ৭ দিন চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

খামেনি হত্যার ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের

হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের

১৬ ঘণ্টা আগে

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে

দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

১৮ ঘণ্টা আগে

জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।

১৯ ঘণ্টা আগে