যুদ্ধবিরতি ভেঙে ইরান হামলা চালিয়েছে, দাবি ইসরায়েলের

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েল দাবি করেছে, ইরান যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অবশ্য, এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি দেশটি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই বিষয়টি দাবি করেছেন। পাশাপাশি, তিনি ইরানের এই তথাকথিত হামলার কঠোর জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, কাৎজ বলেছেন, তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন যেন তেহরানের কেন্দ্রে অবস্থিত ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুতে ‘তীব্র হামলা চালিয়ে’ যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দেওয়া হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও ইরান থেকে ইসরায়েলের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে উভয় ক্ষেপণাস্ত্রই সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

এদিকে, ইসরায়েলি আইনপ্রণেতারা তেহরানের বিরুদ্ধে পাল্টা হামলার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য বেজালেল স্মতরিচ এক টুইট বার্তায় বলেন, ‘তেহরান কেঁপে উঠবে।’

অন্যদিকে, ওৎজমা ইয়াহুদিত দলের এমপি লিমোর সন হার-মেলেখ টুইটে লেখেন, ‘নিঃশব্দের জবাব নিঃশব্দ, আর ক্ষেপণাস্ত্রের জবাব কী?’ বিরোধী দল ইসরায়েল বেইতেনু পার্টির প্রধান আভিগদর লাইবারম্যান বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরই ইরান থেকে উত্তর ইসরায়েলের দিকে গোলাবর্ষণ করা হয়েছে। আমরা এটা মেনে নিতে পারি না, উপেক্ষাও করতে পারি না। অবিলম্বে এর জবাব দিতে হবে।’

ক্ষমতাসীন লিকুদ পার্টির এমপি টালি গৎলিভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ (ইরানের) যেকোনো লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হবে।’ তাঁরই দলের আরেক এমপি আভিখাই বো-অরন বলেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর প্রতীকী স্থাপনাগুলোতে সম্পূর্ণ শক্তি দিয়ে হামলা চালাতে হবে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নিখোঁজ মার্কিন পাইলটকে খুঁজছে যুক্তরাষ্ট্র ও ইরান

ইরানের দক্ষিণাঞ্চলে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হয়েছিল। ইরানের নিরাপত্তা বাহিনীও এখন বিমানটির ক্রু'কে খুঁজে পেতে তল্লাশি চালাচ্ছে বলেন দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

৯ ঘণ্টা আগে

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর গভীরতা ছিল প্রায় ১৯০ কিলোমিটার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা।

১১ ঘণ্টা আগে

১৩ মার্কিন সেনা নিহতের কথা স্বীকার করল পেন্টাগন

১১ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে পাকিস্তান সক্রিয় হলেও কোণঠাসা কি ভারত?

আবার এই সপ্তাহেই, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইরান ও আমেরিকার মধ্যেকার সংঘাত নিরসনে পাঁচ-দফা শান্তি পরিকল্পনার জন্য চীনের সমর্থন চাইতে বেইজিংয়ে গেছেন।

১২ ঘণ্টা আগে