ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি কাতারের

ডেস্ক, রাজনীতি ডটকম

কাতারের আল উদেইদে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনায় সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে উপসাগরীয় অঞ্চলের এই দেশটি। ভবিষ্যতে যদি এ ধরনের হামলা ঘটে, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে দোহা।

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহার অদূরে আল উদেইদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে গতকাল সোমবার রাতে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে রোববারের মার্কিন হামলার জবাব দিতে ছোড়া হয়েছিল এসব ক্ষেপণাস্ত্র। মার্কিন সামরিক ঘাঁটির কোনো ক্ষয়ক্ষতি অবশ্য এ হামলায় হয়নি।

তবে এ ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছে দোহা। আজ মঙ্গলবার কাতারে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি উপস্থিত হওয়ার পর এ হামলার নিন্দা ও কঠোর সমালোচনা করে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে বলেন, “এই হামলার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব এবং আকাশসীমার স্বাধীনতার গুরুতর লঙ্ঘণ করেছে ইরান।”

কর্মকর্তারা আরো বলেন, “ইরানের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের যে কোনো আলোচনায় দোহা সবসময় তেহরানের পক্ষে কথা বলেছে; কিন্তু ভবিষ্যতে যদি কাতারের ভূখণ্ডে এ ধরনের বেপরোয়া হামলা ঘটে— তাহলে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ব্যাপারটি বিবেচনা করবে দোহা।”

এদিকে সোমবার আল উদেইদে মার্কিন ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বরাবর একটি চিঠি দিয়েছে কাতার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেই চিঠির অনুলিপি পোস্টও করা হয়েছে।

সূত্র : আলজাজিরা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তেহরান থেকে মাশহাদ— ৭ দিন চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাত দিনব্যাপী দাফনের আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হয়েছে। লাখ লাখ শোকাহত মানুষ এতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আনুষ্ঠানিকতা, শোকসভা ও শোকমিছিলের আয়োজন করা হয়েছে।

১৫ ঘণ্টা আগে

খামেনি হত্যার ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের

হুংকার ছেড়ে মেজর জেনারেল আমির হাতামি বলেন, আমরা পূর্বের চেয়ে আরও দৃঢ় সংকল্পের সাথে ইরানি জাতির মূল শত্রু—আমেরিকা এবং অপরাধী জায়নবাদী গোষ্ঠীর উদ্দেশ্যে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে আমাদের শহীদ নেতা খামেনির পবিত্র রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ আমরা নেবই। এই কাপুরুষোচিত হামলার চড়া মূল্য তাদের

১৫ ঘণ্টা আগে

তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্সে দাবানল, সরিয়ে নেওয়া হয়েছে হাজারও মানুষকে

দক্ষিণ ফ্রান্সের অদ বিভাগে ছড়িয়ে পড়া একটি বড় দাবানলে এখন পর্যন্ত প্রায় ৯০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে এবং আশপাশের বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

১৬ ঘণ্টা আগে

জাপানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। আর এর উৎপত্তিস্থল ছিল হিরারা শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে সাগরের তলদেশে।

১৮ ঘণ্টা আগে