জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১১টি দেশ। বিপক্ষে দেয় তিনটি দেশ। আর একটি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।
জাকার্তার সময় সকাল ১১:২২ মিনিটে (০৪২২ জিএমটি) সমুদ্রের নিচের ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তুবান রিজেন্সির ১৩২ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল বৃহস্পতিবার মিসরের কায়রোতে বলেছিলেন, তিনি বিশ্বাস করেন যে, যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনা এখনো হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রাখে।
ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে।
বাংলাদেশ থেকে আসামে প্রবেশের সময় ওই দুই জনকে আটক করার কথা আসাম পুলিশ জানালেও বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত।
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মতে, প্রায় ৬০ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষে পুতিন প্রায় ৮৭ শতাংশ ভোট পেয়েছেন।
আরব নিউজ বেলুচিস্তানের সরকারি কমিশনার সাঈদ আহমেদ উমরানির বরাতে বলেছে, অস্ত্র ও বোমায় সজ্জিত সন্ত্রাসীরা বন্দরের বাইরের একটি কমপ্লেক্সে হামলা চালায়। সেখানে সরকারি দপ্তর, গোয়েন্দা সংস্থা এবং আধাসামরিক বাহিনীর কার্যালয় রয়েছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছে গেছে প্রায় ৩২ হাজারে। অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি।
১ মার্চ দেশটিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি চালু হওয়ার পর ২০ দিনে এই বাংলাদেশিরা জরিমানা দিয়ে দেশে ফিরেছেন। গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা ও মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার নতুন শিক্ষাবর্ষ ঘোষণা করে। কাবুলে এক ঘোষণায় বলা হয়েছে, একটি অন্ষ্ঠুানে স্কুলের ঘন্টা বাজানোর মধ্য দিয়ে সকল প্রদেশে নতুৃন শিক্ষা বর্ষ শুরু হবে।
নোবেল বিজয়ী এবং তার ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে কয়েক দশক ধরে বিরোধের পর দোতলা বাড়িসহ ১.৯ একর জমি বিক্রির জন্য এ নিলাম ডাকা হয়েছিল। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সুচি আটক রয়েছেন।
বিশ্বে সবচেয়ে সুখী দেশের তালিকায় টানা সপ্তমবারের মতো শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। ১৪৩টি দেশের মধ্যে এ তালিকায় ১২৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১১৮।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের ৫ মাসেরও বেশি সময় ধরে চলা নৃশংস আগ্রাসনে এখন অন্তত ৩১ হাজার ৮১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে মঙ্গলবার নিশ্চিত করেছে অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
রাফাহ এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে ভোরে বিমান হামলা চলিয়েছে ইসরায়েল। এতে ২০ ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে ইসরাইল এই হামলা চালায় বলে নিশ্চিত করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা
ইসরাইলের সেনাবাহিনীও এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে আল-শিফা হাসপাতাল এলাকায় সৈন্যরা একটি সুনির্দিষ্ট অপারেশন পরিচালনা করছে। হামাসের জ্যেষ্ঠ নেতারা হাসপাতালটি ব্যবহার করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশনটি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) বলছে, ইসরায়েল গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ১৩ হাজারেরও বেশি শিশুকে হত্যা করেছে। এছাড়া আগ্রাসনের কারণে অন্যরাও গুরুতর অপুষ্টিতে ভুগছে এবং তাদের ‘কান্না করার শক্তিও নেই’।
রোববার দিনব্যাপী কর্মসূচির প্রথম পর্বে রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত হাইকমিশনে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান মিশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।