আল-জাজিরা জানিয়েছে, এবারের নির্বাচনে প্রায় ৮৭ শতাংশ ভোট পড়েছে তার পক্ষে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সদ্যসমাপ্ত নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে নিজের ক্ষমতাকে আরও শক্তিশালী করেছেন।
শিক্ষার্থীরা বলেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো মসজিদ নেই, তাই তারা তারাবি নামাজ পড়ার জন্য হোস্টেলের ভেতরে জড়ো হয়েছিলেন। এর পরেই লাঠি ও ছুরি হাতে নিয়ে একদল জনতা হোস্টেলে হামলা চালায়। এ সময় তাদের ওপর হামলার পাশাপাশি কক্ষও ভাংচুর করে বলে ছাত্ররা অভিযোগ করেছেন।
সোমালিয়ার পুন্টল্যান্ডের বন্দর ও সামুদ্রিকপথ বিষয়ক মন্ত্রী আহমেদ ইয়াসিন সালাহ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, মাল্টার পতাকাবাহী জাহাজটি মুক্ত করার পর একইভাবে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহকেও উদ্ধারে ভারতীয় নৌবাহিনী পরিকল্পনা সাজাচ্ছে।
গুসাউ বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে তাৎক্ষণিক নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকজন গ্রেফতারও হয়েছে।
গত নির্বাচনের পরাজয়ের ক্ষত থেকেই উত্তেজনার পারদ চড়াচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, সামনের নির্বাচনে তিনি হারলে মার্কিন গণতন্ত্রের অবসান ঘটবে।
শনিবার (১৫ মার্চ) ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ) বলেছে, উত্তর গাজায় দুই বছরের কম বয়সী প্রতি তিনজন শিশুর মধ্যে একজন শিশু এখন তীব্রভাবে অপুষ্টিতে ভুগছে। সংস্থাটির এই বক্তব্য দুর্ভিক্ষের বিষয়ে ইসরায়েলের ওপর আরও চাপ সৃষ্টি করবে।
শনিবার (১৬ মার্চ) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী আরও বলেছে, মাল্টিজ-পতাকাবাহী বাল্ক কার্গো জাহাজ এমভি রুয়েনে অবস্থানরত ৩৫ জন জলদস্যু আত্মসমর্পণ করেছে এবং জাহাজটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক আছে কিনা তা পরীক্ষা করা হয়েছে।
গত ১২ মার্চ ভূমধ্যসাগরের তীরবর্তী অন্যতম দেশ সাইপ্রাসের লারনাকা বন্দর থেকে রওনা হওয়ার তিন দিন পর গাজার উপকূলে নোঙ্গর করল ওপেন আর্মস। গাজায় কোনো সমুদ্রবন্দর না থাকায় উপকূল থেকে বেশ দূরেই নোঙ্গর করতে হয়েছে জাহাজটিকে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, হ্যাঁ, হামাস একটি পাল্টা প্রস্তাব দিয়েছে। এর বিস্তারিত দিক আমি তুলে ধরতে পারছি না। কিন্তু একটি চুক্তিতে পৌঁছাতে আমরা ইসরায়েল, কাতার ও মিসরের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি।
শুক্রবার সকাল থেকে রাশিয়াজুড়ে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ; ভোট শুরুর কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বেলা ১১ টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওডেসায়। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
রাশিয়া দোনেৎস্ক অঞ্চলকে সংযুক্ত করেছে বলে দাবি করলেও এটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে নেই এবং আঞ্চলিক এই রাজধানী বারবার গোলাবর্ষণের শিকার হতে দেখা যায়।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র তথ্য অনুসারে, মুস্তফা এখন প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ড-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর নির্বাহী কমিটির একজন সদস্য তিনি।
উদ্ধার পাওয়া ব্যক্তিরা জানান, এক সপ্তাহেরও বেশি আগে ভূমধ্যসাগরে তারা ওই নৌকায় যাত্রা শুরু করেন। ইউরোপের দাতব্য জাহাজ ওশান ভাইকিং বুধবার ওই নৌকা দেখতে পায়। এতে তখন ২৫ জন লোক ছিলেন। এদের মধ্যে দুইজন অচেতন অবস্থায় ছিলেন।
এবারের নির্বাচনে পুতিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডানপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপিআর) প্রধান লিওনিড স্লুটস্কি, কমিউনিস্ট প্রার্থী নিকোলে খারিতোনভ এবং উদার মধ্যপন্থি নিউ পিপলের প্রতিনিধিত্বকারী ভ্লাদিস্লাভ দাভানকভ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার গাজা উপত্যকায় দুটি পৃথক ইসরায়েলি হামলার ঘটনায় সহায়তার অপেক্ষায় থাকা কমপক্ষে ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে একটি ঘটনায় ৮ ফিলিস্তিনি এবং অন্য ঘটনায় ২১ ফিলিস্তিনি নিহত হন। তারা সবাই ত্রাণ নেওয়ার অপেক্ষায় ছিলেন।
টানা তিন সপ্তাহ ধরে আফগানিস্তানে তুষারপাত-বৃষ্টিতে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়। দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়ে মুখপাত্র জনান সায়েক এক ভিডিও বার্তায় বলেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে তুষার ও বৃষ্টিপাতের কারণে ৬০ জন প্রাণ হারিয়েছেন