গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়ছে

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১০: ৫৩
কায়রোতে পাঁচ আরব দেশের মন্ত্রীদের সঙ্গে অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: সংগৃহীত

আরব দেশ কাতারের রাজধানী দোহায় ফের শুরু হয়েছে গাজায় যুদ্ধবিরতির আলোচনা। যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের শীর্ষ কূটনীতিকেরাসহ হামাস ও ইসরায়েলের শীর্ষ পর্যায়ের নেতারা এতে অংশ নিয়েছেন। এদিকে, যুদ্ধবিরতি কার্যকর এবং রাফাহে অভিযানের পরিকল্পনা স্থগিত করতে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল বৃহস্পতিবার মিসরের কায়রোতে বলেছিলেন, তিনি বিশ্বাস করেন যে, যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনা এখনো হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রাখে।

ব্লিঙ্কেন বলেছিলেন, ‘আলোচনাকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন। দূরত্বের জায়গাগুলো কমে আসছে এবং আমরা দোহায় একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরিবেশ তৈরির জন্য চাপ অব্যাহত রেখেছি। তবে চূড়ান্ত লক্ষ্যে এখনো কিছুটা কঠিন পথ পাড়ি দিতে হলেও আমি বিশ্বাস করি এটি সম্ভব।’

বর্তমানে গাজায় যুদ্ধবিরতি আলোচনা মূলত দুটি কারণে আটকে আছে। প্রথমটি হলো, হামাস বলছে তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে কেবল একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে। দ্বিতীয়টি হলো, ইসরায়েল জিম্মিদের মুক্তির বিনিময়ে কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে।

যুদ্ধবিরতির প্রচেষ্টা সম্পর্কে অবগত এক ফিলিস্তিনি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, ‘যুদ্ধবিরতির শর্তে হামাস নমনীয়তা দেখিয়েছে। ইসরায়েলই এটি অচলাবস্থা বজায় রেখেছে, কারণ তারা গাজার যুদ্ধ শেষ করতে প্রতিশ্রুতিবদ্ধ হতে চায় না।’

এদিকে, ইসরায়েলের ঐতিহাসিক মিত্র ও পৃষ্ঠপোষক বলে পরিচিত যুক্তরাষ্ট্র এবার তেল আবিবের ওপর চাপ বাড়ানো শুরু করেছে। জাতিসংঘে এত দিন যুক্তরাষ্ট্র ইসরায়েল-সংক্রান্ত প্রায় সব যুদ্ধবিরতির প্রস্তাবেই ভেটো দিয়েছে। কিন্তু এবার দেশটি নিজেই যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলে সামরিক পদক্ষেপের ইঙ্গিত এরদোয়ানের

এরদোয়ান দাবি করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েলের হামলায় ১২ লাখ লেবানিজ তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও কঠোর ভাষা ব্যবহার করে বলেন, তুরস্ক প্রয়োজন হলে সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে।

৬ ঘণ্টা আগে

ট্রাম্পের ‘ডেডলাইন’ শেষে ইরানের ৫ সম্ভাব্য বিপজ্জনক পদক্ষেপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়া বা নতুন চুক্তিতে আসার জন্য মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। অন্যথায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিধ্বংসী হামলার হুমকিও দিয়েছেন তিনি। তবে তেহরান এখন পর্যন্ত কোনো নমনীয়তার ইঙ্গিত দেয়নি।

৬ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ ও অভিবাসন নীতির বিরোধিতা: পোপ লিওকে কড়া আক্রমণ ট্রাম্পের

ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে সমালোচনা করায় খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিওকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপকে ‘অপরাধীদের প্রতি দুর্বল’ অভিহিত করে ট্রাম্প বলেছেন, ‘পররাষ্ট্রনীতি নিয়ে তার জানাবোঝা ভয়াবহ’।

৭ ঘণ্টা আগে

'মানসিক ভারসাম্যহীন' ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার দাবি সিআইএর সাবেক পরিচালকের

বারাক ওবামা প্রশাসনে সিআইএ প্রধানের দায়িত্ব পালন করা ব্রেনান এক সাক্ষাৎকারে বলেন, অযোগ্যতা ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া উচিত। তিনি দাবি করেন, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী এমন পরিস্থিতি বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে।

৮ ঘণ্টা আগে