মালয়েশিয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

বাসস
ছবি : সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

১৭ মার্চ রোববার দিনব্যাপী কর্মসূচির প্রথম পর্বে রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত হাইকমিশনে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান মিশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

বিকেলে হাইকমিশন মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্ব। এ পর্বে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, বঙ্গবন্ধুর লেখা ‌‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘প্রিজনার্স ডায়েরি’ থেকে পাঠ ও বিশেষ মোনাজাত। দিবসটি উপলক্ষে জাতির পিতার ওপর আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

হাইকমিশনার মো. শামীম আহসান তার বক্তৃতায় শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ এর ১৫ আগস্টের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তার বক্তৃতায় শিশুদের প্রতি বঙ্গবন্ধুর অকৃত্রিম ভালোবাসার কথা তুলে ধরেন। শৈশব থেকেই শিশুদের প্রতি বঙ্গবন্ধুর দৃশ্যমান অকৃত্রিম ভালোবাসা পরিণত বয়সে তা মহান নেতার রাজনৈতিক দর্শন মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে কীভাবে প্রতিফলিত হয়, তার ওপর হাইকমিশনার মো. শামীম আহসান আলোকপাত করেন।

অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটি এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে হাইকমিশনার অতিথিদের নিয়ে ইফতারে অংশগ্রহণ করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইসরায়েলি সেনাবাহিনী পৃথিবীর ‘সবচেয়ে নিকৃষ্ট’: জাতিসংঘের দূত

জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজ ইসরায়েলি সেনাবাহিনীকে পৃথিবীর ‘সবচেয়ে নিকৃষ্ট’ সেনাবাহিনী হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন করাসহ সব সীমারেখা অতিক্রম করেছে।

১৩ ঘণ্টা আগে

জব্দ জাহাজ ফেরতের দাবি, না হলে পালটা ব্যবস্থার হুঁশিয়ারি ইরানের

ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ হওয়া পণ্যবাহী জাহাজ ‘তুসকা’ এবং এর আরোহীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ইরান। একই সঙ্গে ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন ও ‘অপরাধমূলক কাজ’ হিসেবে আখ্যায়িত করেছে তেহরান।

১৫ ঘণ্টা আগে

যুদ্ধক্ষেত্রে ‘নতুন কৌশল’ দেখাতে প্রস্তুত ইরান: স্পিকার

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যেতে রাজি নয়। তিনি হুঁশিয়ারি দিয়েছেন— পরিস্থিতি ফের যুদ্ধের দিকে গড়ালে ইরান যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল ও ‘কার্ড’ দেখাতে প্রস্তুত রয়েছে।

১৫ ঘণ্টা আগে

ইরান যুদ্ধে ৪১৫ মার্কিন সেনা আহত: পেন্টাগন

পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে সবচেয়ে বেশি ২৭১ জন সেনাবাহিনীর সদস্য। এ ছাড়া নৌবাহিনীর ৬৩ জন, বিমানবাহিনীর ৬২ জন এবং ১৯ জন মেরিন সেনা আহত হয়েছেন।

১৬ ঘণ্টা আগে