নিলামে উঠল সুচির বাড়ি, মেলেনি সাড়া

ডেস্ক, রাজনীতি ডটকম

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি বছরের পর বছর ধরে গৃহবন্দী থাকা লেকসাইড প্রাসাদটি বুধবার সর্বনি¤œ ১৫ কোটি ডলার মূল্য ধরে নিলামে তোলা হলেও কোন সাড়া পাওয়া যায়নি। কর্মকর্তারা এ জানিয়েছেন। খবর এএফপি’র।


নোবেল বিজয়ী এবং তার ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে কয়েক দশক ধরে বিরোধের পর দোতলা বাড়িসহ ১.৯ একর জমি বিক্রির জন্য এ নিলাম ডাকা হয়েছিল। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সুচি আটক রয়েছেন।

নিলামের আগে ঔপনিবেশিক আমলের ওই বাড়ির বাইরে কিছু সংখ্যক লোকজনকে জড়ো হতে দেখা যায়। এদের বেশিরভাগই সাংবাদিক। বাড়িটি মার্কিন দূতাবাস থেকে অল্প দূরে ইউনিভার্সিটি অ্যাভিনিউতে অবস্থিত।
কর্মকর্তারা তালাবদ্ধ গেট থেকে বেরিয়ে এসে তিনবার একটি ছোট ঘণ্টা বাজিয়ে নিলামের উদ্বোধন ঘোষণা করেন।

বাড়িটির গেটের উপরে নিলামে অংশ নেওয়ার একটি কার্যপ্রণালী দেখা যায়। সেখানে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে বাড়িটির ন্যুনতম সরকারি বিনিময় মূল্য ১৫ কোটি ডলার বলে জানিয়ে দেওয়া হয়। বাড়িটির প্রবেশ পথের একেবারে উপরে সু চির পিতা স্বাধীনতার নায়ক অং সানের একটি প্রতিকৃতি রয়েছে। নিলামকারী নিলামের জন্য ডাক দিলেও কারো কোন সাড়া পাওয়া যায়নি।


নিলাম বন্ধ করার জন্য আবার ঘণ্টা বাজিয়ে তিনি ঘোষণা করলেন, ‘নিলামে অংশ নেওয়ার মতো কেউ নেই।’


সাদা পোশাকে নিরাপত্তা কর্মকর্তারা অনুষ্ঠান কভার করতে আসা সাংবাদিকদের ছবি তোলেন।


১৯৮৮ সালে তৎকালীন জান্তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলাকালে সুচির খ্যাতি ছড়িয়ে পড়ার পর সামরিক বাহিনীর এ বাড়ির চার দেয়ালের মধ্যে তাকে প্রায় ১৫ বছর বন্দি করে রাখে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বিদ্যুতের লাইন ছিঁড়ে স্পেনের বনাঞ্চলে আগুন: পুড়ছে বিস্তীর্ণ অঞ্চল, বাড়ছে প্রাণহানি

বর্তমানে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিস্তীর্ণ অঞ্চলে দাবানল আরও বিপজ্জনক রূপ ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলোতে জলকামানসহ শত শত দমকলকর্মী দিনরাত কাজ করছেন।

১০ ঘণ্টা আগে

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ২৮

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নেমে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কারখানার নিচতলায় যেখানে দাহ্য পদার্থ সংরক্ষণ করা হতো, সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কারখানার মালিকপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা

১২ ঘণ্টা আগে

বেরোনোর পথ কঠিন, বিরতি টিকিয়ে রাখাও চ্যালেঞ্জিং— ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ দেওয়ার পাশাপাশি ট্রাম্প বলেছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত ‘শেষ’। তার এ অবস্থান এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায় ইরান। এর আগে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা

১৫ ঘণ্টা আগে

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু

আঞ্চলিক সরকার জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গাইয়ারদোস এলাকায় এ দাবানলের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে