সংবাদমাধ্যম বলছে, ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কারণে রোববার ভারতীয় সময় দুপুর ১২ টা থেকে টানা ২১ ঘণ্টা ধরে কলকাতা বিমানবন্দরে পরিষেবা বন্ধ রাখা হবে। এসময় অর্থাৎ সোমবার সকাল ৯টা পর্যস্ত এই বিমানবন্দরে কোনও ফ্লাইট ওঠা-নামা করবে না।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি টানেলে ইসরায়েলের ইহুদিবাদী সেনাদের জন্য একটি ফাঁদ পেতেছিল। আর সেই ফাঁদে পা দিয়েছে ইসরায়েলি সেনারা।
ভারতের রাজধানী দিল্লিতে একটি শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত সাত শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) রাতে পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু সুরক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বে ৫৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। পশ্চিমবঙ্গ যতারীতি অশান্ত। দিল্লিসহ ছয় রাজ্য ও দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে ষষ্ঠ পর্বের ভোট হচ্ছে। দিল্লির সাতটি আসনেই শনিবার ভোটগ্রহণ হচ্ছে। সকাল ১১টা পর্যন্ত ৫৮টি কেন্দ্রে গড়ে ভোট পড়েছে প্রায় ২৬ শতাংশ। তবে পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৩৭ শতাংশ
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ান প্রণালিতে শুক্রবার ( ২৪মে ) কতগুলো চীনা যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান অংশ নিয়েছিল, সে সংখ্যা আজ শনিবার প্রকাশ করেছে। তাদের দাবি, এদিন ৪৬টি যুদ্ধবিমান মধ্যরেখা অতিক্রম করেছে।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সামরিক অভিযান স্থগিত রাখার নির্দেশ দিয়ে যে রায় দিয়েছে জাতিসংঘভিত্তিক আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত, তা প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।
বৃহস্পতিবার দিবাগত রাতে দেশটির এঙ্গা প্রদেশে যে ভূমিধস হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের ৬টিরও বেশি গ্রাম। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাওকালাম নামের একটি গ্রাম।
ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় শনিবার সকাল ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ ধাপে সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে ভোটগ্রহণ। যার মধ্যে রয়েছে রাজধানী দিল্লির সাত আসনের সবগুলো। পশ্চিমবঙ্গে মুখোমুখি দুই তারকা দেব ও হিরণ।
ফিলিস্তিনের রাফায় সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। শুক্রবার (২৪ মে) নেদারল্যান্ডসের হেগে আইসিজের প্রধান বিচারপতি এ নির্দেশ দেন। খবর আল জাজিরার।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (২৩ মে) মার্কিন সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে একটি আদেশে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্র কর্তৃক রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার জবাবে তিনি এমন পদক্ষেপ নিলেন।
যুক্তরাষ্ট্র বিতর্কিত ‘ফরেন এজেন্ট’ বিলকে কেন্দ্র করে জর্জিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে। পাশাপাশি দেশটির সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করবে তারা। বিলটিকে কেন্দ্র করে জর্জিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার যে নারীর লাশ উদ্ধার করা হয়েছে, তাঁর বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে হবে। তিনি এক সন্তানের মা। আর যে নারীকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর বয়স ৪০ থেকে ৪৯ বছরের মধ্যে হবে
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে জনবহুল আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয় সময় শুক্রবার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে।
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান ও জোলফা শহরের মধ্যবর্তী দিজমার বনে হেলিকপ্টার বিধ্বস্তে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ নয়জনের মৃত্যুর ঘটনায় প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানি সেনাবাহিনী।
খারকিভ অঞ্চলের প্রসিকিউটর প্রধান ওলেক্সান্ডার ফিলচাকভ বলেন, ‘হামলার সময় ছাপাখানায় ৫০ জনের বেশি মানুষ ছিল। রাশিয়ার হামলা এবং বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেও কারখানাটিতে ছাপার কাজ চালানো হচ্ছিল।’
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে আজ বৃহস্পতিবার (২৩ মে) নিজ শহর মাশহাদে জানাজা শেষে দাফন করা হবে। বৃহস্পতিবার (২৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
কথিত ‘বিচ্ছিন্নতাবাদী কাজের’ প্রতিক্রিয়ায় তাইওয়ানের আশপাশে দুই দিনের ‘শাস্তিমূলক’ সামরিক মহড়া শুরু করেছে চীন। তাইওয়ান প্রণালী ও চীনের উপকূলের পাশে তাইওয়ান নিয়ন্ত্রিত বেশ কয়েকটি দ্বীপ ঘিরে বৃহস্পতিবার সবচেয়ে ব্যয়বহুল এ মহড়া শুরু করেছে চীন।