রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত : যা জানা গেল তদন্ত প্রতিবেদনে

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরানের প্রেসিডেন্ট রাইসি। ফাইল ছবি

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান ও জোলফা শহরের মধ্যবর্তী দিজমার বনে হেলিকপ্টার বিধ্বস্তে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ নয়জনের মৃত্যুর ঘটনায় প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানি সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৩ মে) এ তদন্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়। ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর গত সোমবার দুর্ঘটনাস্থলে যায় তদন্তকারী দলের সদস্যরা। বিশেষজ্ঞ, প্রযুক্তিবিদদের সমন্বয়ে এ তদন্তকারী দল গঠিত হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটি পুরো পথ ধরে তার পূর্বনির্ধারিত পথেই ছিল এবং ফ্লাইট রুট থেকে বিচ্যুত হয়নি। দুর্ঘটনার দেড় মিনিট আগেই বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলট প্রেসিডেন্টের বহরে থাকা অন্য দুই হেলিকপ্টারের পাইলটের সঙ্গে যোগাযোগ করেন। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে বুলেট বা অনুরূপ কোনো জিনিসের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় একটি পর্বতে। এরপরই সেটিতে আগুন ধরে যায়।

ইরানের সামরিক বাহিনী জানায়, কুয়াশা এবং নিম্ন তাপমাত্রার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল। সোমবার স্থানীয় সময় ভোর ৫টায়, ড্রোনের সহায়তায় বিধ্বস্ত হেলিপ্টারের ঘটনার সঠিক শনাক্ত হওয়া যায়। দুর্ঘটনার সময় ওয়াচটাওয়ার এবং ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনে কোনও সন্দেহজনক কিছু শনাক্ত করা হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।

এ দুর্ঘটনা নিয়ে আরও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ নয়নজন উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। গতকাল বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন নেতানিয়াহু, সংঘাত অবসানের আশা

ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য গিলা গামলিয়েল সাক্ষাৎকারে বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সংলাপ বিচ্ছিন্নতার পর এই আলোচনা শুরু হচ্ছে। এ আলোচনা শেষ পর্যন্ত সমৃদ্ধির পথ খুলে দিতে পারে।

১২ ঘণ্টা আগে

জ্বালানি সংকট: এশিয়ায় ১০ বিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে প্রেক্ষিতে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে এশীয় প্রতিবেশীদের, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তা ও অপরিশোধিত তেল আমদানিতে সহায়তার জন্য ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

১২ ঘণ্টা আগে

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের

হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

১৩ ঘণ্টা আগে

মার্কিন অবরোধেও অর্থনীতি টিকিয়ে রাখতে সক্ষম ইরান

ইজাদি বলেন, ইরান প্রায় ৬ হাজার কিলোমিটার স্থলসীমান্ত দ্বারা বেষ্টিত, যা বাণিজ্য চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।

১৪ ঘণ্টা আগে