ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা ভোট চলছে

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় শনিবার সকাল ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ ধাপে সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে ভোটগ্রহণ। যার মধ্যে রয়েছে রাজধানী দিল্লির সাত আসনের সবগুলো। পশ্চিমবঙ্গে মুখোমুখি দুই তারকা দেব ও হিরণ।

১৯ এপ্রিল শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। সাত ধাপের মধ্যে এ পর্যন্ত পাঁচ ধাপে ভোটগ্রহণ হয়েছে ৪২৮ আসনে। শনিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে ৭ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ আসনে। এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৮৯ জন প্রার্থী।

ষষ্ঠ দফায় রাজধানী দিল্লির সাত আসনের সবগুলোতেই ভোট হচ্ছে। মাত্র সাতটি আসন থাকলেও দিল্লির রাজনৈতিক গুরুত্ব অনেক। ঐতিহ্যগতভাবে, দিল্লিতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হয়। তবে ২০১৩ সাল থেকে, দিল্লির প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসে আম আদমি পার্টি।

দিল্লির লোকসভা নির্বাচনে প্রচারের জন্য ১০ মে অন্তর্বর্তী জামিনে মুক্ত হন আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দলের জ্যেষ্ঠ নেতা সোমনাথ ভারতীর বিপক্ষে লড়ছেন বিজেপির সাবেক মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাসরি স্বরাজ। উত্তর দিল্লিতে কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারের বিপক্ষে লড়বেন বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি।

এ দফায় উত্তর প্রদেশের সুলতানপুরে লড়ছেন গান্ধী পরিবারের পুত্রবধূ, বিজেপি প্রার্থী মানেকা গান্ধী। আর, জম্মু-কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরিতে লড়ছেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

ষষ্ঠ ধাপে পশ্চিমবঙ্গে লড়ছেন এক ঝাঁক তারকা প্রার্থী। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চিত্রনায়ক দেব। ২০১৪ সাল থেকে এই আসনের জিতছেন তিনি। দেবের বিরুদ্ধে এবার দাঁড়িয়েছেন আরেক অভিনেতা ও খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল

পারমাণবিক ইস্যুটিও সমাধানযোগ্য; যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের আগে ওমানের মধ্যস্থতায় আলোচনা সন্তোষজনকভাবে এগোচ্ছিল। যুক্তরাষ্ট্র যদি ইরানকে সম্মানের সঙ্গে বিবেচনা করে এবং নির্দিষ্ট কিছু সীমারেখা অতিক্রম না করে, তবে ইরানের উচিত হবে একই ধরনের সাড়া দেওয়া এবং সম্পর্কের উন্নতির চেষ্টা করা।

১১ ঘণ্টা আগে

হরমুজ প্রণালি ও পারমাণবিক কর্মসূচি— ২ ইস্যুতে আটকে গেছে সমঝোতা

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়

১২ ঘণ্টা আগে

ইরানের সব ধরনের পারমাণবিক কার্যক্রম বন্ধ চায় যুক্তরাষ্ট্র

ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।

১২ ঘণ্টা আগে

পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।

১৩ ঘণ্টা আগে