ডেস্ক, রাজনীতি ডটকম

লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের লাইমহাউস এলাকার একটি ফ্ল্যাট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যার সন্দেহে আরেক নারীকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। যে নারীর লাশ উদ্ধার করা হয়েছে, তাঁর বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে হবে। তিনি এক সন্তানের মা। আর যে নারীকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁর বয়স ৪০ থেকে ৪৯ বছরের মধ্যে হবে
দুই নারীর কারও নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে ভবনটির বাসিন্দা সাংবাদিক হেফাজুল করিম রাকীব বলেন, উভয় নারী বাংলাদেশি।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বেলা ২টা ৩০ মিনিটের দিকে জরুরি সেবা নম্বরে কল আসে। এতে লাইমহাউস এলাকার রেডক্লিফ লেনের একটি ফ্ল্যাটে এক নারীর মৃত্যুর খবর জানানো হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। পরে ফ্ল্যাট থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে আরেক নারীকে উদ্ধার করার কথা জানিয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলেছে, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি কীভাবে ঘটেছে, কে জড়িত, সে সম্পর্কে পুলিশ কিছু বলেনি।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, হত্যাকাণ্ডের শিকার নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর চেয়ে বেশি তথ্য দেওয়া যাচ্ছে না।

ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য গিলা গামলিয়েল সাক্ষাৎকারে বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সংলাপ বিচ্ছিন্নতার পর এই আলোচনা শুরু হচ্ছে। এ আলোচনা শেষ পর্যন্ত সমৃদ্ধির পথ খুলে দিতে পারে।
১২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে প্রেক্ষিতে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে এশীয় প্রতিবেশীদের, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তা ও অপরিশোধিত তেল আমদানিতে সহায়তার জন্য ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।
১২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল শুরুর উদ্যোগ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির প্রতি আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
১৩ ঘণ্টা আগে
ইজাদি বলেন, ইরান প্রায় ৬ হাজার কিলোমিটার স্থলসীমান্ত দ্বারা বেষ্টিত, যা বাণিজ্য চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।
১৪ ঘণ্টা আগে