গণতন্ত্র ক্ষুণ্ন করার অভিযোগে জর্জিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র বিতর্কিত ‘ফরেন এজেন্ট’ বিলকে কেন্দ্র করে জর্জিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দেবে। পাশাপাশি দেশটির সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করবে তারা। বিলটিকে কেন্দ্র করে জর্জিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল বৃহস্পতিবার বলেছেন, জর্জিয়ায় গণতন্ত্রকে ক্ষুণ্ন করায় যুক্ত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

জর্জিয়ার ক্ষমতাসীন ড্রিম পার্টি গত সপ্তাহে ‘ফরেন এজেন্ট’ বিল পাস করেছে। বিলে বলা হয়েছে, যেসব বেসরকারি সংগঠন ও গণমাধ্যম তাদের অর্থায়নের ২০ শতাংশের বেশি দেশটির বাইরে থেকে আনছে, তাদের ‘বিদেশি শক্তির স্বার্থ প্রতিপালনকারী’ প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করতে হবে।

এক বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে জর্জিয়ার গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন দীর্ঘস্থায়ী ও মৌলিক। জর্জিয়ায় অক্টোবর মাসে অনুষ্ঠেয় নির্বাচনের সময় ও এর আগে–পরে গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠান ক্ষুণ্নকারী যে কেউ নতুন নীতির আওতায় মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হবেন এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না।’

জর্জিয়ার প্রস্তাবিত ফরেন এজেন্ট বিল দেশটির অধিবাসীদের সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করবে বলে মন্তব্য করেন ব্লিঙ্কেন। তিনি বলেন, এটি জর্জিয়ার বাসিন্দাদের উচ্চমানের তথ্য সরবরাহে কাজ করে চলা নিরপেক্ষ গণমাধ্যমগুলোর কর্মকাণ্ডে বাধার সৃষ্টি করবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আশা, জর্জিয়ার নেতারা ওই খসড়া আইন পুনর্বিবেচনা করবেন এবং দেশের জনগণের গণতান্ত্রিক ও ইউরো–আটলান্টিক প্রত্যাশা এগিয়ে নিতে পদক্ষেপ নেবেন। আমরা আমাদের দুই দেশের সম্পর্ক যেহেতু পুনর্বিবেচনা করছি, তাই নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা জর্জিয়ার পদক্ষেপ বিবেচনায় নেব।’

জর্জিয়ার ক্ষমতাসীন ড্রিম পার্টি গত সপ্তাহে ‘ফরেন এজেন্ট’ বিল পাস করেছে। বিলে বলা হয়েছে, যেসব বেসরকারি সংগঠন (এনজিও) ও গণমাধ্যম তাদের অর্থায়নের ২০ শতাংশের বেশি দেশটির বাইরে থেকে আনছে, তাদের ‘বিদেশি শক্তির স্বার্থ প্রতিপালনকারী’ প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন করতে হবে।

যেসব সংগঠন এ ব্যবস্থা অনুসরণ করবে না, সেগুলোকে ৯ হাজার ২০০ ডলার পর্যন্ত জরিমানা গুণতে হবে। পরবর্তী সময়ে অসহযোগিতার জন্য প্রতি মাসে দিতে হবে বাড়তি ৭ হাজার ৩০০ ডলার।

গত ১৪ মে ফরেন এজেন্ট বিল পাস হওয়ার পর জর্জিয়ার রাজধানী তিবলিসিতে পার্লামেন্ট ভবনের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান হাজার হাজার বিক্ষোভকারী।

এ ঘটনায় জর্জিয়াকে বিলটি বাতিল করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, এটি না করলে ইউরোপীয় ইউনিয়নে দেশটির যোগদান ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সঙ্গে তার সম্পর্ক প্রতিষ্ঠা বাধাগ্রস্ত করতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৩ দশকে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁতে পারে ৪৫ ডিগ্রি— সতর্কতা বিজ্ঞানীদের

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।

১৩ ঘণ্টা আগে

গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ প্রাণহানি, উষ্ণতম রাতের সাক্ষীও হলো ফ্রান্স

মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।

১৪ ঘণ্টা আগে

ইরানে বিক্ষোভের সময় ‘স্টারলিংক সেবা পাচারে’র দাবি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

১৭ ঘণ্টা আগে

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৮ ঘণ্টা আগে