ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (২৩ মে) মার্কিন সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়ে একটি আদেশে স্বাক্ষর করেছেন। যুক্তরাষ্ট্র কর্তৃক রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করার জবাবে তিনি এমন পদক্ষেপ নিলেন।
আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্র বেআইনিভাবে মস্কোর সম্পদ বাজেয়াপ্ত করায় রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং বিভিন্ন সংস্থার আদালতে আইনি প্রতিকার চাওয়ার অধিকার থাকবে। রাশিয়ান সরকারের একটি বিশেষ কমিশন মার্কিন সম্পদ বা সম্পত্তি শনাক্ত করবে।
এসবের মধ্যে রাশিয়ায় থাকা যুক্তরাষ্ট্রের স্থাবর ও অস্থাবর সম্পদ, সিকিউরিটিজ, রাশিয়ান প্রতিষ্ঠানে থাকা শেয়ার এবং সম্পত্তির অধিকার রয়েছে। এসব মার্কিন সম্পদ রাশিয়ার ক্ষতিপূরণের জন্য ব্যবহার করা যেতে পারে।
এ আদেশ বাস্তবায়নের সুবিধার্থে রাশিয়ার আইনে সংশোধনী আনার জন্য সরকারকে চার মাস সময় দেওয়া হয়েছে।

ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
১৪ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১৭ ঘণ্টা আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
২০ ঘণ্টা আগে
লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।
২১ ঘণ্টা আগে