গাজায় ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ৩০০ জনে পৌঁছে গেছে।
এর আগে সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সৌদির প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল-খুদাইরি বলেন, সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রে আজ ৬টা ১২ মিনিটে সূর্যাস্ত যাবে। এবং অর্ধচন্দ্র সূর্যাস্তের ৮ মিনিট পর অস্ত যাবে। দৃশ্যমানতার সময় দীর্ঘ অথবা ছোট হোক, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চাঁদ দেখা সম্ভব।
পাকিস্তানও ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে। দেশটিতে সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। সে হিসেবে এবার পাকিস্তানের মানুষও ২৯টি রোজা পালন করবে।
এদিকে বাংলাদেশে কাল রোববার (৩০ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। এদিন বাংলাদেশের আকাশে শাওয়াল ও ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। তবে বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আজ শনিবার জানিয়েছে, বাংলাদেশে কাল চাঁদ দেখা যাবে। আর সোমবার
সবার আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার (২৯ মার্চ) দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। খবর খালিজ টাইমসের।
মিয়ানমারে সৃষ্ট সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। দেশটির সামরিক বাহিনীর দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০০২ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া এই ভূমিকম্পের প্রভাবে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও সাতজনের মৃত্যু হওয়ার তথ্য পাওয়া গেছ
ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। ৭ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে আহত হয়েছেন ২ হাজার ৩৭৬ জন আর নিখোঁজ রয়েছেন ৩০ জন। দেশটির ক্ষমতাসীন জান্তা সরকারের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ভূমিকম্পে মিয়ানমারের মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) শুক্রবার মধ্যরাতে নিজেদের ওয়েব সাইটে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইউএসজিএস।
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত ১ হাজার ৬৭০ জন। স্থানীয় সময় আজ শনিবার দেশটির জান্তা সরকার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয় রাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এক উদ্ধারকারী জানিয়েছিলেন, মান্দালয়ের অবস্থা বেশ খারাপ। সেখানে শত শত মানুষের মৃত্যুর শঙ্কা করেছিলেন তিনি।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মায়ানমারে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর একটি ৭ দশমিক ৭ মাত্রার, অন্যটি ৬ দশমিক ৪ মাত্রার। মায়ানমারে থেকে এর উৎপত্তি হয়। তবে থাইল্যান্ডসহ অন্যান্য অঞ্চলে অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি। আমার প্রশাসন আব্রাহাম অ্যাকর্ড চুক্তির আওতায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস চেষ্টা করছে, যা অনেকেই অসম্ভব বলেছিল। তবে এখন আমরা সেগুলো পূরণ করা শুরু করছি।
চীন, থাইল্যান্ড এবং মিয়ানমারে স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমার। স্থানীয় সময় শুক্রবার দুপুরে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটি
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত অভিবাসি ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অভিবাসন আইন কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। এরইমধ্যে কঠোর যাচাই-বাঁচাইয়ের জন্য সাময়িকভাবে ‘গ্রিন কার্ড’ আবেদন স্থগিত করেছে দেশটি। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। থাইল্যান্ড এবং এই অঞ্চলের অন্যান্য স্থানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
গাজার মধ্যাঞ্চলের একটি ব্যস্ত বাজারে ইসরাইলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেক ফিলিস্তিনি। শুক্রবার (২৮ মার্চ) সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।