ভারত-পাকিস্তানে ঈদ কবে, যা জানা গেল

ডেস্ক, রাজনীতি ডটকম

এ বছরের পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে ভারত। দেশটিতে আগামী ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। আগামীকাল রোববার খালি চোখেই শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। সে হিসেবে এবার ২৯টি রোজা পালন করবে ভারতের মুসল্লিরা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পাকিস্তানও ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে। দেশটিতে সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে। সে হিসেবে এবার পাকিস্তানের মানুষও ২৯টি রোজা পালন করবে।

এর আগে আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল ফিতরের ঘোষণা দেয় মালয়েশিয়া ও ব্রুনাই। দেশ দুটিতেও আগামী সোমবার ঈদ উদযাপন করা হবে।

সবার আগে এ বছর ঈদুল ফিতরের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। দেশটিতেও আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মানসিক চাপে ৫ হাজার মার্কিন সেনা, ফিরে যাচ্ছে আব্রাহাম লিংকন

দীর্ঘ ২৬৬ দিন অভিযানে থাকার পর দেশে ফিরতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন। এর মধ্যে ২০০ দিনের বেশি সময় এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে মোতায়েন ছিল। দীর্ঘ ও ক্লান্তিকর এই অভিযানে রণতরিটিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনাসদস্যের মানসিক স্বাস্থ্য ও মনোবল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

৯ ঘণ্টা আগে

তুরস্ক-সৌদি-পাকিস্তান যৌথ প্রতিরক্ষা জোটে ভিড়তে পারে মিসরও

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ঐতিহাসিক যৌথ প্রতিরক্ষা চুক্তিতে মিসরও যোগ দিতে পারে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আল জাজিরা অ্যারাবিকের 'আল মুকাবালা' অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। একই সঙ্গে আরও একাধিক দেশের এই জোটে যুক্ত হ

১৫ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৩ শিশুসহ নিহত ১১, কড়া জবাবের হুঁশিয়ারি

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রেসিডেন্ট আউন একে চুক্তি বাস্তবায়ন প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলের ‘স্পষ্ট বার্তা’ বলে অভিহিত করেন। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেন, নিহত বেসামরিক নারী ও শিশুরা কোনো সামরিক লক্ষ্যবস্তু ছিলেন না।

১৭ ঘণ্টা আগে

গাজার ধ্বংসস্তূপ ফুঁড়ে বের হচ্ছে মরদেহ: ২ ভবনে মিলল ২১ জনের দেহাবশেষ

এই দুই স্থানে অনুসন্ধান কার্যক্রম সমাপ্ত করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার ‘আল-মাঘরিবি’ পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে আছে। খবর পেয়েই সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে সিভিল ডিফেন্সের দল।

১৭ ঘণ্টা আগে