ডেস্ক, রাজনীতি ডটকম

গাজার মধ্যাঞ্চলের একটি ব্যস্ত বাজারে ইসরাইলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেক ফিলিস্তিনি। শুক্রবার (২৮ মার্চ) সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে যে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি হচ্ছে। কারণ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডাব্লিউএ) জানিয়েছে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো সাহায্য গাজায় প্রবেশ করেনি।
দক্ষিণ লেবাননে সর্বশেষ হামলায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ২০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময় এক লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃত্যুর সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ এরও বেশি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
৭ অক্টোবর ২০২৩ সালে হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরাইলে কমপক্ষে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশিকে বন্দি করা হয়। ১৯ জানুয়ারি কার্যকর হওয়া একটি অস্থায়ী যুদ্ধবিরতির পর ইসরাইলি সেনাবাহিনী গত ১৮ মার্চ থেকে গাজায় আকস্মিক বিমান হামলা শুরু করে। এই হামলায় এখন পর্যন্ত ৮৩০ জন নিহত এবং প্রায় ১,৮০০ জন আহত হয়েছেন।

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।
১৩ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।
১৪ ঘণ্টা আগে
দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন
১৬ ঘণ্টা আগে
প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।
১৮ ঘণ্টা আগে