ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা মুসলিম সম্প্রদায়ের প্রতি আমাদের প্রতিশ্রুতি রক্ষা করছি। আমার প্রশাসন আব্রাহাম অ্যাকর্ড চুক্তির আওতায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলস চেষ্টা করছে, যা অনেকেই অসম্ভব বলেছিল। তবে এখন আমরা সেগুলো পূরণ করা শুরু করছি।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের দাফতরিক বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইফতার অনুষ্ঠানে ২০২৪ সালের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে লাখ লাখ আমেরিকান মুসলিম সমর্থন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, আমি লক্ষ লক্ষ মুসলিম আমেরিকানদের বিশেষ ধন্যবাদ জানাতে চাই; যারা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যায় আমাদের সমর্থন করেছিলেন। এটা অবিশ্বাস্য ছিল। আমরা আপনাদের সঙ্গে একটু ধীরগতিতে শুরু করেছিলাম, কিন্তু আমরা এখন এগিয়ে এসেছি।
তিনি বলেন, নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল এবং আমি যতদিন প্রেসিডেন্ট হিসেবে থাকব, ততদিন আমি আপনাদের পাশে থাকব।
ট্রাম্প বলেন, মুসলিমরা রমজান মাসে প্রতিদিন পরিবারের সঙ্গে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ইফতারের মাধ্যমে তাদের রোজা ভঙ্গ করে। আজ আমরাও এই রীতি পালন করে ইফতার করবো।
ট্রাম্প তার প্রথম মেয়াদে সম্পাদিত একাধিক চুক্তির কথা উল্লেখ করে বলেন, ইসরায়েল এবং বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে।
ইফতার অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিম রাষ্ট্রগুলোর কূটনীতিকদের পাশাপাশি দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়া সিনেটর লিন্ডসে গ্রাহাম, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড, উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ এবং মধ্যপ্রাচ্য বিষয়ক ডেপুটি বিশেষ দূত মরগান অর্টাগাস ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র : আনাদোলু এজেন্সি

শনিবার তেহরানে অনুষ্ঠিত ‘ইমাম খামেনেয়ী; প্রতিরোধের চিরন্তন নেতা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানিয়েছে পার্সটুডে।
১৩ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।
১৩ ঘণ্টা আগে
দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন
১৬ ঘণ্টা আগে
প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।
১৮ ঘণ্টা আগে