রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরের পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার (২৭ মার্চ) রুশ সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনের পর এবার ভারতকেও প্রাণঘাতী মাদক ফেন্টানিল তৈরির কাঁচামাল সরবরাহকারী বলে অভিহিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দুই দেশ অপরাধী চক্রগুলোর কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফেন্টানিল তৈরির রাসায়নিক কাঁচামাল সরবরাহ করছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের দপ্তর থেকে প্রকাশিত প্রতিবেদ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের দেওয়া ওই বিবৃতিতে শুধু মার্কিন কমিশনের ওই প্রতিবেদনকে খারিজই করা হয়নি, ইউএসসিআইআরএফ-কে আন্তর্জাতিকভাবে একটি ‘উদ্বেগের সংস্থা’ (এনটিটি অফ কনসার্ন) হিসেবে চিহ্নিত করারও দাবি তুলেছে ভারত।
স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন সর্ববৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান বিসিটুরিয়া জুলি কোম্পানি লিমিটেডের সত্বাধিকারী ব্যবসায়ী আব্দুস সোবহানের ব্যক্তিগত উদ্যোগে ইফতার, সেহরি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংখ্যালঘুদের জন্য ক্রমেই একটি ভয়ানক অনিরাপদ দেশে পরিণত হচ্ছে ভারত। সম্প্রতি হোলি উৎসব-কে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে ভারতে ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার বিষয়টি।
দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হওয়া এই দাবানলে আহত হয়েছেন আরও অনেকে। দাবানদেশের বিভিন্ন প্রান্তে শুরু হওয়া এই দাবানলে আহত হয়েছেন আরও অনেকে। দাবানল নিয়ন্ত্রণে না আসায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন সরকারি কর্মকর্তারা।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ফিলিস্তিনের গাজায় পৃথক ইসরাইলি হামলায় দুজন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাত। আরেকজনের নাম মোহাম্মদ মনসুর, তিনি প্যালেস্টাইন টুডেতে কর্মরত ছিলেন।
ইমামোলুর দল ও সমর্থকদের অভিযোগ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান পিপলস পার্টির এই নেতাকে নিজের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করেন। তার গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ২০২৮ সালে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
ফিলিস্তিনির দক্ষিণ ও মধ্য গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেকেই। মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে ইসরাইলি বাহিনী গাজায় এই হামলা চালায়। খবর আলজাজিরার।
চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার ফেরার সঙ্গে সঙ্গেই বিশ্ব বাণিজ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ক্ষমতায় এসেই ট্রাম্প চীনা পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
ইমামোলুকে আটকের পর থেকেই ইস্তাম্বুলে বিক্ষোভ শুরু হয়। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। গত পাঁচ দিন ধরে তারা রাজপথ দখল করে বিক্ষোভ করছেন। এএফপির হিসাব বলছে, তুরস্কের ৮১টি প্রদেশের মধ্যে অন্তত ৫৫টি প্রদেশে ইমামোলুর জন্য বিক্ষোভ হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, উত্তর ওয়াজিরিস্তান জেলার গোলাম খান কালায় সীমান্ত দিয়ে আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টার সময় ১৬ জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।
পেঁয়াজ রপ্তানি থেকে শুল্ক তুলে নিয়েছে ভারতের রাজস্ব বিভাগ। আগামী ১ এপ্রিল থেকে এই শুল্ক তুলে নিচ্ছে দেশটি। এত দিন পেঁয়াজ রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক ছিল। অর্থাৎ এখন থেকে ভারতের রপ্তানিকারকেরা বিনা শুল্কে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন।
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে লেবানন থেকে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়। যার জবাবে পাল্টা হামলা চালায় ইসরায়েল। গত নভেম্বরের যুদ্ধবিরতির পর এটিই সেখানে সবচেয়ে ভয়াবহ হামলা।