মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ মারা গেছেন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তিনি মারা যান। পাক লাহ নামে পরিচিত আবদুল্লাহ আহমদ ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। খবর রয়টার্সের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে ইসরাইলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ফলে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় ৫১ হাজারে পৌঁছেছে। সোমবার (১৪ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য প্রায় ১.৬ বিলিয়ন ইউরোর (১.৮ বিলিয়ন ডলার) তিন বছরের আর্থিক সহায়তা বৃদ্ধি করবে। মধ্যপ্রাচ্যের জন্য দায়িত্বপ্রাপ্ত ইউরোপীয় কমিশনার রয়টার্সকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের বিভিন্ন বিষয়ে খারাপ আচরণ করায় যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মার্কিন কয়েক জন কর্মকর্তার বিরুদ্ধে এই ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।
ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) ঋণ জালিয়াতির মামলায় জড়িত হীরা ব্যবসায়ী মেহুল চোকসিকে বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে। সোমবার তার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছে। খবর এনডিটিভির।
রয়টার্স ও এপি খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যখন আলোচনা চলছে, তখন এ ধরনের আক্রমণের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের দেশগুলো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, অবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতি চালু করা উচিত।
চিকিৎসা পরীক্ষার অংশ হিসেবে ট্রাম্পকে মন্ট্রিয়াল কগনিটিভ অ্যাসেসমেন্ট (মকা) নামে পরিচিত একটি মানসিক স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হয়। স্মরণশক্তি, মনোযোগ, ভাষা ও চিন্তা-ক্ষমতা মূল্যায়নের এ পরীক্ষায় ট্রাম্প ৩০ স্কোরের মধ্যে ৩০ পেয়েছেন।
য়োসার ছেলে রাজনৈতিক বিশ্লেষক আলভারো বার্গাস য়োসা এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানান, পারিবারিকভাবেই তার বাবার শেষকৃত্য করা হবে। কোনো নাগরিক অনুষ্ঠান আয়োজন করা হবে না।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে যাত্রী, ব্যক্তিগত এবং পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণে এক দশক আগে স্বাক্ষরিত মোটরযান চুক্তির (এমভিএ) প্রটোকলের চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে।
ফের মিয়ানমারের ভূমিকম্প আঘাত হেনেছ । রোববার (১৩ এপ্রিল) সকালে মেইকটিলা শহরের কাছে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন স্মার্টফোন, কম্পিউটার এবং কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতিকে সম্পূরক শুল্কের আওতা থেকে অব্যাহতি দিয়েছে। চীন থেকে এসব পণ্য আমদানিতে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের শুরু করা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১৫৬০ ছাড়িয়েছে। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
এরমধ্যে মিসর চেষ্টা চালিয়ে যেতে থাকে। দেশটি প্রস্তাব দেয় কয়েক নতুন করে কয়েক সপ্তাহের (৪৫ দিন) যুদ্ধবিরতি হবে এবং এই সময়ে হামাস আট জীবিত জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে জিম্মিদের বদলে দখলদার ইসরায়েল কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যদিও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন ন
প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। নিউ আয়ারল্যান্ড প্রদেশের উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি আঘাত হেনেছে। শনিবার (১২ এপ্রিল) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান অভিযানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ২৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ১০৬ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত এক সপ্তাহে গাজায় পাঠানো জাতিসংঘের ৭৫ শতাংশ ত্রাণ ঢুকতে দেয়নি ইসরায়েল। এতে সেখানে খাবার, ওষুধসহ জরুরি প্রয়োজনীয় জিনিসের চরম সংকট তৈরি হয়েছে।