ডেস্ক, রাজনীতি ডটকম

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের শুরু করা ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ১৫৬০ ছাড়িয়েছে। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।
শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। যার ফলে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের শুরু হওয়া ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৬৩ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে শত শত শিশু ছিল বলে জানিয়েছে উদ্ধারকারীরা।
মন্ত্রণালয় তাদের সর্বশেষ দৈনিক আপডেটে আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৫০ হাজার ৯৩৩ জন নিহত এবং ১ লাখ ১৬ হাজার ৪৫ জন আহত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, শনিবার গাজার তুফাহ পাড়ায় ইসরাইলি হামলায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। উত্তরাঞ্চলের বেইত লাহিয়ার আল-আতাত্রা জেলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন, খান ইউনিসের দক্ষিণে কিজান আন-নাজ্জার এলাকায় নিহত হয়েছেন একজন।
খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় বেসামরিক নাগরিকদের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বিমান হামলার পর বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে।
গাজার মধ্যাঞ্চলের দেইর এল-বালাহের আল-আহলি হাসপাতালের বাইরে থেকে আল জাজিরার হিন্দ খোদারি জানিয়েছেন, শাম নামে এক নবজাতক ইসরাইলি হামলায় মারা গেছেন। খোদারি আরও বলেছেন, হাসপাতালে প্রতিদিন যেসব অ্যাম্বুলেন্স আসছে অধিকাংশতেই নারী ও শিশু থাকে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, খামেনির তিন ছেলে— মোস্তাফা, মেইসাম ও মাসউদ খামেনি তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নিচ্ছেন। তবে উত্তরসূরি মোজতবা খামেনির কোনো উপস্থিতি দেখা যায়নি।
৮ ঘণ্টা আগে
দ্বিতীয় মেয়াদের প্রায় অর্ধেক পথ পেরিয়ে আসার সময়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার ক্ষমতার ‘কোনো সীমা নেই’। এ মন্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার মূল দর্শনের সম্পূর্ণ বিপরীত বলে মনে করছেন। প্রায় আড়াই শ বছর আগে ব্রিটিশ রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে যে রাষ্ট্রের জন
১১ ঘণ্টা আগে
প্রায় ৪০ মিনিটের ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাস, সামরিক শক্তি ও নিজের প্রশাসনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, ‘আমেরিকান ড্রিম ফিরে এসেছে।’ তার দাবি, বর্তমানে সামরিক বাহিনী ও পুলিশে এত বেশি মানুষ যোগ দিতে আগ্রহী যে এসব পেশায় চাকরি পাওয়া এখন ‘কঠিন’ হয়ে গেছে।
১২ ঘণ্টা আগে
সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকসান্দর বেগলভ জানান, শহরটি 'বড় ধরনের' ড্রোন হামলার মুখে পড়ে এবং তিনি তেল টার্মিনালে আঘাতের কথা স্বীকার করেছেন। তবে বলেছেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
১৩ ঘণ্টা আগে