মুসলিমদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা চলছে, কিন্তু এর মধ্যে একদিনের জন্যও গাজায় অভিযানে বিরতি দেয়নি আগ্রাসনকারী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন ১০৮ জন এবং আহত হয়েছেন আরও ৩৯৩ জন।
কলম্বিয়ার রাজধানী বোগোতায় ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কেন্দ্রীয় কলম্বিয়ার পারাতেবুয়েনো শহরের কাছে, যা বোগোতা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে অবস্থিত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
শুক্রবার (৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে সিনহুয়া জানায়, খাদ্যমূল্য সূচকের সবচেয়ে বড় উপাদান—শস্য ও খাদ্যশস্যের দাম মে মাসে ১.৮ শতাংশ কমেছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলে ভালো ভুট্টার ফলন এবং বৈশ্বিকভাবে গমের চাহিদা কমেছে।
অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, বক্তব্য দেওয়ার সময় মিগুয়েলের মাথায় গুলি করা হয়ে। এ সময় আতঙ্কিত হয়ে সবাই পালিয়ে যেতে থাকেন। এএফপি জানিয়েছে, মিগুয়েলের হাঁটু ও মাথায় দুবার গুলি করা হয়েছে। তাকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কূটনীতিকদের বরাতে এ খবর জানিয়েছে মিডল ইস্ট আই। খবরে বলা হয়েছে, এ মাসে নিউইয়র্কে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। ফ্রান্স জানিয়েছিল, ওই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে দেশটি যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে যোগা
চিঠিতে টিউলিপ লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যিনি আমার খালা, তার সঙ্গে আমার সম্পর্ক ও জড়িত থাকার বিষয়ে আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে— দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ থেকে এই যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে তা এই সাক্ষাৎ দূর করতে পারবে বলে আমি আশা করি।
ঈদুল আজহার পরের দিনও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত ছিল। এতে উপত্যকা জুড়ে নিহত হয়েছেন অন্তত ৭৫ জন, আহত হয়েছেন আরও প্রায় শত মানুষ।
বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ এখন প্রকাশ্য। অথচ কয়েকদিন আগেও তাদের ‘বন্ধুত্ব’ ছিল আলোচনার বিষয়। তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তেই ‘বাগযুদ্ধ’ হিসেবে সবার সামনে আবির্ভূত
আরও বলা হয়েছে, ছায়াযুক্ত এলাকার আয়তন বাড়ানো, হজযাত্রীদের গরমজনিত কষ্ট লাঘবে কুলিং সিস্টেমসহ পর্যাপ্ত পরিমাণে অবকাঠামোগত সুবিধা এবং সর্বোপরি সচেতনতার কারণে এবার গ্রীষ্মকালীন তীব্র গরম সত্ত্বেও হাজিদের মধ্যে অস্বস্তির পরিমাণ ছিল কম।
ভারত-কানাডা সম্পর্কের বরফ গলার ইঙ্গিত মিলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কানাডার কানানাসকিসে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে (১৫-১৭ জুন) আমন্ত্রণ জানিয়েছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
একটি রুশ সু-৩৫ যুদ্ধবিমান আজ শনিবার সকালে ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। ইউক্রেনীয় সামরিক বাহিনী টেলিগ্রাম মেসেঞ্জারে বলেছে, আজ সকালে কুর্স্কের দিকে বিমান বাহিনীর একটি সফল অভিযানের ফলে একটি রুশ সু-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
মোদি বলেন, পাকিস্তান কেবল মানবতারই বিরোধী নয়, কাশ্মিরিয়তেরও বিরোধী, যেটি কি না ভারতশাসিত কাশ্মিরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সমন্বয়ের শতাব্দী প্রাচীন ঐতিহ্য। সেই ঐতিহ্যকেই আঘাত করেছে পাকিস্তান।
ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ ফিলিস্তিনিদের জন্য কেবল একটি ধর্মীয় স্থানই নয়, এটি তাদের রাজনৈতিক ও জাতীয় পরিচয়েরও এক গুরুত্বপূর্ণ প্রতীক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চার বিচারকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) এক লিখিত বিবৃতিতে এ ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিবিসি, আল-জাজিরাসহ অন্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
“আমি তার ওপর খুবই হতাশ। কারণ যে বিলটি নিয়ে ইলন আলোচনা-সমালোচনা করছেন— এখানে বসে থাকা যে কোনো ব্যক্তির চেয়ে তিনি এই বিলের কার্যকারিতা সম্পর্কে বেশি অবগত। এতে তার কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। কী কারণে সমস্যা হলো আমি বুঝতে পারছি না।”
মধ্য প্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের চালানো ধ্বংসযজ্ঞের কারণে ঈদের কোনো আমেজই নেই অবরুদ্ধ গাজা উপত্যকায়। তাছাড়া এমন দিনেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা।
মধ্যপ্রাচ্যের দেশ মরক্কোতে কাল শুক্রবার (৬ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিন বিশ্বের সব মুসল্লি পশু কোরবানি করে থাকেন। তবে মুসলিম প্রধান দেশ মরক্কোতে এ বছর কোরবানি না দিতে রাজকীয় ডিক্রি (সরকারি আদেশ) জারি করা হয়েছে।