সংগঠন সংবাদ
পোশাকশ্রমিকদের মজুরি ১৮৫৭৮ থেকে ২৪২০৪ টাকার মধ্যে রাখার প্রস্তাব সিপিডির
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, চার সদস্যের পরিবারের খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য মৌলিক চাহিদা মেটানোর পাশাপাশি সামান্য সঞ্চয়ের সু
আইনশৃঙ্খলা বাহিনী অতীতের ধারাবাহিকতায় চলছে: সুজন সম্পাদক
দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাজনৈতিক নেতাদের খুশি করার প্রচলিত সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তার অভিযোগ, অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় যেসব অপকর্ম হয়েছে, সেগুলোর ধারাবাহিকতা এখনো রয়েছে।
অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে— অভিযোগ বিজিএমইএ সভাপতির
তিনি বলেন, ‘সবচেয়ে জরুরি বিষয়— কবে থেকে বাড়তি মজুরি কার্যকর হবে, তা বোর্ডের প্রথম সভাতেই ঘোষণা করা হয়েছে। তারপরও এটা নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি করা মানে হচ্ছে আমাদের চাপের মুখে একটি অযৌক্তিক মজুরি ঘোষণার প্রেক্ষাপট তৈরি করা।’
পরিবেশ ক্যাডার সার্ভিস গঠনের আহ্বান বিপিএসের নতুন নেতৃত্বের
বাংলাদেশ পরিবেশবিদ সোসাইটির (বিপিএস) ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় ঢাকার বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কমিটির সদস্যরা দায়িত্ব বুঝে নেন। এ সময় সংগঠনের
৮২ মাসে সড়কে ৪৫ হাজারের বেশি প্রাণহানি, ‘নিশ্চিহ্ন’ ৩০০ পরিবার
আরএসএফের হিসাবে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ছয় বছরে দেশে ৩৮ হাজার ৩৫৭টি সড়ক দুর্ঘটনায় ৪০ হাজার ৬০৫ জন নিহত এবং ৬৭ হাজার ৩৬৪ জন আহত হয়েছেন। এর সঙ্গে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫ হাজার ৯৩টি দুর্ঘটনায় আরও ৪ হাজার ৬৪৭ জনের মৃত্যু যোগ হয়েছে
‘ঠিকাদারের উপহার’ নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য দুর্নীতিকে উৎসাহিত করবে: টিআইবি
ঠিকাদারের কাছ থেকে উপহার নেওয়ার বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর বক্তব্যকে ঘুসকে বৈধতা দেওয়ার অপচেষ্টা হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার ধারণা দুর্নীতিকে উৎসাহি
সড়কে প্রাণহানি: একাধিক সদস্য হারিয়েছে ৩০০ পরিবার
দেশে সড়ক দুর্ঘটনায় গত ৬ বছর ১০ মাসে ৩০০টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির এমন ঘটনা মোটরসাইকেল, অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও বাস দুর্ঘটনায় ঘটেছে। সংগঠনটির পর্যবেক্ষণ অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের এ
টিআইবির গবেষণা নিয়ে জামায়াতের বিবৃতি ‘বিভ্রান্তিমূলক ও সত্যের অপলাপ’
মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামীর বিবৃতির বিপরীতে টিআইবি তাদের অবস্থান তুলে ধরে। বিজ্ঞপ্তিতে ‘বাস্তবতা অস্বীকার করে’ টিআইবির গবেষণার তথ্যকে ‘অসত্য’ আখ্যা দিয়ে জামায়াতের বিবৃতি প্রদানের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে সংস্থাটি। তবে জামায়াত টিআইবির গবেষণা প্রতিবেদনটি ‘গুরুত্বসহকারে’
রাজনৈতিক দলগুলো ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেল হিসেবে বিকশিত হচ্ছে: টিআইবি
গবেষণার ফলাফল অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য শক্তিশালী আইনি কাঠামোর ঘাটতি রয়েছে। বিদ্যমান বিধিবিধানের অনেক কিছুই আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রাজনৈতিক দলের নিবন্ধনের আইনি শর্তভিত্তিক ব্যবস্থা প্রতিয
ক্যান্সার রোগী ও পরিচর্যাকারীদের মনোসামাজিক সহায়তায় সামাজিক উদ্যোগের আহ্বান
ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি, রোগমুক্ত হওয়া ব্যক্তি (সারভাইভার) ও তাদের পরিচর্যাকারীদের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে মনোসামাজিক সহায়তার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, ক্যান্সারের চিকিৎসায় শারীরিক সুস্থতার পাশাপাশি রোগী ও পরিবারের মানসিক স্বাস্থ্যে
বীর মুক্তিযোদ্ধাকে রাতের আঁধারে দাফনের ঘটনা মর্মান্তিক: ঢাবি নীল দল
নীল দলের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে রাতের অন্ধকারে দাফন করার ঘটনা অত্যন্ত মর্মান্তিক, অপমানজনক ও নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। ভয়ভীতি দেখিয়ে এবং প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে তার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় স্বাধীনতাপ্রিয় মানুষেরা ক্ষুব্ধ ও অপমানিত হয়েছেন।
আইইডিসিআর পরিচালককে মারধর: ড্যাব থেকে ডা. জাহিদের পদ স্থগিত
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে মারধরের ঘটনায় ডা. জাহিদ হাসানের প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিসের জবাব দিতে বলা হয়েছে। ব
সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা
ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে দাম সমন্বয় করা না হলে আমদানিকারকেরা নতুন করে ঋণপত্র খুলতে নিরুৎসাহিত হতে পারেন। এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশেষ করে রমজানে চাহিদা বাড়ার সময় সরবরাহে ঘাটতি দেখা দিলে বাজারে সংকট তৈরি হতে পারে
মানিক পশারীর দাফনে বাধা: পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের নিন্দা-প্রতিবাদ
ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মর্যাদা, আইনের শাসন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
ক্রসফায়ার নিয়ে বক্তব্য: আইজিপির ‘প্রশাসনিক জবাবদিহি’ নিশ্চিতের দাবি টিআইবির
সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ক্রসফায়ারে পিছপা হবে না বলে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, এ ধরনের বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকে অপরাধ দমনের পদ্ধতি হিসেবে প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি করে।
সর্বশেষ














